মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে হিলফুল ফুজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন চরমার্টিন রশিদিয়া তাহফিজুল কোরান মডেল মাদ্রাসার শিক্ষার্থী মো. তামজিদ।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত।
এতে উপজেলার ১৬টি মাদ্রাসার ৩১ জন প্রতিযোগী অংশ নেয়। এ ছাড়াও দ্বিতীয় স্থান অর্জন করেছেন দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষার্থী মিনাজুল ইসলাম ও তৃতীয় স্থান অর্জন করেছেন চরজাঙ্গালিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থী হামিম আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন ও প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠুসহ প্রমূখ।


















