৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ দুপুর ১২:০২ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ আগমন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১:০৫ পূর্বাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, নির্বাচনের পূর্বে নানা ভেদাভেদ ছিল এখন সবাই মিলে একত্রে কাজ করতে হবে। কোন প্রতিহিংসা, কোন প্রতিশোধ পরায়ণতা আমাদের মাঝে যেন না থাকে। যদি আমরা একজন একজনের বিরুদ্ধে লেগে থাকি তাহলে দেশে কোন দিন শান্তি আসবে না। জিনিসপত্রের দাম কমবে না। অতএব আমাদের সকলে মিলে একত্রে এগিয়ে যেতে হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা গ্রামের মোক্তার বাড়ি জামের সামনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব বলেন। তিনি একই এলাকার বাসিন্দা।

এসময় তিনি আরো বলেন, তবে যারা অন্যায় করেছে, ঘুম করেছে, খুন করেছে, মা বোনের ইজ্জত নষ্ট করেছে, ব্যাংক লুট করেছে, তাদের কোন ক্ষমা নেই। তাদের ন্যায় বিচার শুরু হয়েছে এবং সে বিচার কন্টিনিউ হবে। কিন্ত বাকিদের সঙ্গে সবাই মিলে মিশে থাকবো। কারণ আমরা সবাই একই সমাজের মানুষ। সবাই মিলে একই সঙ্গে সামনের দিনগুলোতে চলবো।

ইসমাইল জবিউল্লাহ বলেন, নির্বাচনের আগে পরিস্থিতি ছিল একরকম, নির্বাচনের পরে পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। এখন তারেক রহমান শুধু বিএনপি’র প্রধানমন্ত্রী নয়। তিনি সকল জাত গোষ্ঠি ও সকল দলের প্রধানমন্ত্রী। সকলের জনকল্যাণ দেখা উনার দায়িত্ব। তারেক রহমান বলেছেন দূর্নীতিকে রোধ করতে হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আমরা জনগণকে জবাবদিহি করতে হবে। সেগুলো মনে রেখে আগামি দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

এর আগে নিজের শৈশবে বেড়ে ওঠা মোক্তার বাড়ি জামে মসজিদে তিনি জুমার নামাজ আদায় শেষে তার মায়ের কবর জিয়ারত করেন। পরে আয়োজিত সমাবেশে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কমলনগর প্রেসক্লাব, উপজেলা বিএনপি, কমলনগর কলেজ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দলসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন সাবু, রামগতি উপজেলা বিএনপি’র সভাপতি ডা. জামাল উদ্দিন।

উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাহাত উজ জামান, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মো. শামসুল আলম, সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ আরাফাত হুসাইন, বিএনপির উপজেলা সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক দিদার হোসেন, রামগতি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, রামগতি পৌরসভা বিএনপি’র সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব শাহেদ আলী পটু, সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তজা আল আমিনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে আন্ত:স্কুল সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত

রাজশাহীতে ঘর ছাড়া অভিমানী কিশোরীকে পাবনা থেকে উদ্ধার

কুলিয়ারচরে প্রিমিয়ার ব্যাংকের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রাজশাহীতে লংকাবাংলা সিকিউরিটিজের ডিজিটাল বুথের উদ্বোধন

হোসেনপুরে ইশা ফিলিং স্টেশন ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা

অষ্টগ্রামে শিয়ালের কামড়ে অর্ধশতাধিক আহত

রামগতির ইউএনও’র সাথে স্কাউটদের মতবিনিময়

রামগতিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

বাজিতপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রামগতিতে পরিবেশ ধ্বংস করে জোরপূর্বক অবৈধ ব্রীকফিল্ড স্থাপনের চেষ্টা