২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৫:০৩ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রাজশাহীতে ঘর ছাড়া অভিমানী কিশোরীকে পাবনা থেকে উদ্ধার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ৩, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে অভিমানী এক নিখোঁজ কিশোরীকে পাবনা জেলার ঈশ্বরদী থানার লক্ষীকুন্ডার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃত কিশোরী চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার উপর রাজারামপুর এলাকার মো. শফিকুল ইসলাম ওরফে সাদিকুল ইসলামের মেয়ে। সে বর্তমানে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার মধ্য নওদাপাড়া এলাকায় বাবা-মায়ের সাথে বসবাস করে।

সোমবার এ তথ্য নিশ্চিদত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মো. জামিরুল ইসলাম। তিনি জানান, গত (১৩ মে) বিকাল সাড়ে ৪ টায় এক কিশোরী অভিমান করে বাড়ির কাউকে কিছু না বলে বের হয়। দীর্ঘ সময় পার হলেও সে বাড়ি ফিরে না আসায় তার বাবা মা আশপাশে খোঁজ করতে থাকেন। এসময় সে তার বাবা মাকে মোবাইল ফোনে জানায়, সে ভালো আছে। তার বাবা তাকে বাড়ি ফিরে আসার জন্য অনুরোধ করলে কিশোরী তার খোঁজ করতে নিষেধ করে মোবাইল ফোনটি বন্ধ করে দেয়। সে কিছু দিন পর পর তার বাবা-মার সঙ্গে মোবাইল ফোনে কথা বলতো কিন্তু তার অবস্থান জানাতো না। তার বাবা-মা বার বার তাকে ফিরে আসার অনুরোধ করলেও সে ফিরে আসে না। পরবর্তীতে তার বাবা-মা মেয়েকে ফিরে পাওয়ার আশায় গত (১ জুন) মহানগরীর শাহমখদুম থানায় একটি নিখোঁজ জিডি করেন।

শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে এসআই ওই কিশোরীকে উদ্ধারে অভিযান শুরু করেন। পরবর্তীতে শাহমখদুম থানা পুলিশ আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় তথ্যপ্রযুক্তির ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করে। সোমবার (২ জুন) দিনগত রাত দেড়টায় পাবনা জেলার ঈশ্বরদী থানার লক্ষীকুন্ডার এলাকায় কিশোরীকে তাদের দূর সম্পর্কের এক আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার করে শাহমখদুম থানা পুলিশ।

অভিমানী মেয়েকে ফিরে পেয়ে তার মা-বাবা অত্যন্ত আনন্দিত। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় মেয়েকে ফিরে পেয়ে তারা আরএমপি’র শাহমখদুম থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় চন্ডিপাশা ইউনিয়ন আ’লীগের কর্মী সভা অনুষ্ঠিত

ইটনা স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা ডাক্তার অতিশ দাস রাজীব

কমলনগরে দুর্বৃত্তের আগুনে মেঘনার চরে কৃষকদের আশ্রয় ঘর ও চাষের ট্রাক্টর পুড়ে ছাই

রামগতিতে সন্ত্রাসী কায়দায় দোকান-ঘর দখল

কমলনগরে আ.লীগের কার্যালয় ভাঙচুর ; বিএনপি’র ২১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহের উদ্বোধন

পত্নীতলায় কবি রউফের গীতিমঞ্জরী বইয়ের মোড়ক উন্মোচন

পাকুন্দিয়ায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা

রামগতিতে বর্ণাঢ্য কর্মসূচীতে মহান বিজয় দিবস পালিত

নান্দাইলে মামলা দায়ের করায় প্রতিপক্ষের হুমকীর আতংকে বাদীর পরিবার