৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৭:০৫ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে নিয়োগ বিধির দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচী

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ৩, ২০২৫ ১১:৫১ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে একদফা দাবিতে গতকালের মানববন্ধন কর্মসূচি পালন শেষে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচী পালিত হয়েছে ।

বুধবার সকাল দশটায় কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচীতে পরিবার পরিকল্পনা বিভাগের নন-ক্যাডার কর্মচারীরা অনতিবিলম্বে তাঁদের চাকুরি বিধিমালা তথা নিয়োগবিধি প্রণয়নের জোর দাবি জানান।

এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ পরিদর্শিকাগণ বক্তব্য রাখেন। তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, দীর্ঘ ২৬ বছর ধরে তাঁরা চাকুরী করে আসলেও নির্দিষ্ট কোন নিয়োগ বিধি না থাকায় তাঁদের পদোন্নতি, নিয়োগের ধারাবাহিকতা, গ্রেড উন্নয়ন কোন কিছুই নিয়মতান্ত্রিকভাবে হচ্ছেনা। নিয়োগ বিধি না থাকায় বছরের পর বছর স্টাফগণ অবসর নিয়েও যথাযথ প্রাপ্যতা পাচ্ছেননা। সর্বপরি নিয়োগবিধি সঙ্কটে পরিবার পরিকল্পনা বিভাগে বিশৃঙ্খলা বিরাজ করছে। দেশের আর কোন দপ্তর, বিভাগ বা সরকারি চাকুরিতে নিয়োগ বিধিবিহীন রয়েছে বলে জানা নেই বলেও জানান বক্তারা।

বিগত দুই দশক ধরে সময়োপযোগী নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে এই বিভাগের ৩৩ হাজার কর্মচারী আবেদন, নিবেদন ও আন্দোলন করে আসছেন। কর্তৃপক্ষ কোনরূপ ব্যবস্থা না নিয়ে কালক্ষেপণ করে আসছেন বলেও অভিযোগ করেন উপস্থিত কর্মীরা। দ্রুততার সঙ্গে নিয়োগ বিধি প্রকাশ না করা হলে আজ ৩ ডিসেম্বর থেকে আগামী ১০ দিন স্ব স্ব উপজেলা কার্যালয়ে লাগাতার কর্মবিরতি কর্মসূচী পালনসহ ৬-১১ নভেম্বর পর্যন্ত পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের হুমকি দিয়ে থাকেন। এ ছাড়া উপস্থিত পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকাগণ মাঠ পর্যায়ের কার্যক্রম বন্ধকরণ ও মাসিক রির্পোট প্রদান থেকে বিরত থাকার ঘোষণা দেন।

অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মনির হোসেন, চৈতন্য, মিজানুর রহমান, নোমান,পরিবার কল্যান সহকারী নুর নাহার, শারমিন আক্তার, সানজিদা, শাহাজাদী জোবেদা, বিলকিস আক্তার, আমেনা খায়ের, রেহানা আক্তার, এফডব্লিউভি কাওসার জান্নাত, তাজমুন নাহার, সালেহা প্রমুখ

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন

পাকুন্দিয়ায় ইউনিয়ন পরিষদে তালা ভেঙ্গে চুরি

রামগতিতে ফাতেমা ঝুমুর ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক শিক্ষা বৃত্তি পরীক্ষা

ইটনায় এইচপিভি টিকাদান কর্মসূচির উদ্বোধন

পত্নীতলায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

পাকুন্দিয়ায় কেন্দ্রীয় যুবদল নেতা আশফাক গ্রেপ্তার

রামগতিতে ওয়ার্ড বিএনপি সেক্রেটারীকে কুপিয়ে জখম

ক্রস ফায়ারে হত্যার ভয় দেখিয়ে ৫লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ডিবির বহিষ্কৃত এসআই হাসানের বিরুদ্ধে মামলা

কমলনগরে মাতাব্বরনগর দারুচ্ছুন্নাত ডিগ্রি মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত