২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৭:৩২ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৮ লাখ টাকা লুট

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ৬, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল , কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার তোরাবগন্জ ইউনিয়নের চর লরেন্স এলাকার তোফায়েল মেম্বার বাড়িতে এ ডাকাতির ঘটনা সংগঠিত হয়।

ভুক্তভোগীরা জানান, রাত আনুমানিক ৩টার দিকে বিল্ডিংয়ের দরজা ভেঙে ভিতরে ঢুকে সংবদ্ধ ডাকাত দল। এসময় ঘরে থাকা পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্টীলের আলমারি ভেঙে নগদ ৩লাখ টাকা, ৪ ভরি স্বর্ণ ও মূল্যবান কাপড়-চোপড়সহ প্রায় ৮লাখ টাকার মালামাল লুটে নেয়।

স্থানীয় মেম্বার তানিয়া আক্তার সুমি জানান, গতকাল রাতে ডাকাতদল তার ননদের বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনায় ৮ লাখ নগদ টাকা, স্বর্ণ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান। ঘরে থাকা প্রবাসির স্ত্রী ও মেয়ের হাত-পা, মুখ বেঁধে রেখে যান। ডাকাত দলের সদস্যেদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থার জোর দাবি জানান তিনি।

স্থানীয় মেম্বার আবু নুর জানান, এদানিং উপজেলার প্রায় এলাকায় দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটছে। গভীর রাতে ডাকাতদল মাক্রোবাস নিয়ে এসে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করছে। তবে সাধারন মানুষের অভিযোগ বিভিন্ন এলাকায় জুয়ার আসর বসে। জুয়ার আসর শেষ করে টার্গেট নিয়ে ডাকাতদল বিভিন্ন এলাকায় ডাকাতি করছে। জুয়ার আসর ও প্রশাসনে টহল জোরদার হলে ডাকাতি কমতে পারে তারা দাবি করেন।

এদিকে, জানা যাযায়, গত সপ্তাহে উপজেলার একই এলাকার মনির মাষ্টার বাড়িতে ডাকাতির ঘটনায় প্রায় ১০লাখ নগদ টাকা স্বর্ণ ও মূল্যবান জিনিসপত্র লুট হয়।

কমলনগর থানা ইনচার্জ(ওসি) মো. তহিদুল ইসলাম জানান, ডাকাতির ঘটনার তথ্য জেনেছি। পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। তবে ভুক্তভোগীদের কোন লিখিত অভিযোগ পায়নি, পেলেই যথাযথ ব্যবস্হা নেওয়া হবে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে জামায়াতের অর্থায়নে কাঠের পুল নির্মাণ

পেশাগত দক্ষতা ও জনস্বাস্থ্য উন্নয়নে PSDRI–BUHS এর সমঝোতা চুক্তি সই

ছুটি নিয়ে ২ বছর ধরে বিদেশে রামেক এর দুই নার্স, তুলছেন বেতন-ভাতা!

কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা একা

কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা একা

রামগতিতে ভুলুয়া নদীর ভাঙনে নিঃস্ব কয়েক হাজার পরিবার, বাঁধের দাবীতে মানববন্ধন

প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি ও মানববন্ধন কিশোরগঞ্জ ইট প্রস্তুতকারী মালিক সমিতির

লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির কমলনগরে সড়ক দুর্ঘটনায় আহত

স্বল্প সময়ে অধিক লাভ, ‘কপি’ চাষে ব্যস্ত সময় পার করছেন বরেন্দ্রের চাষীরা

রামগতিতে ভিক্ষুক ও নদীভাঙ্গাদের গরু অর্থ সহায়তা

কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন