১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৫:২৬ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আনসার বাহিনীর বস্ত্র সামগ্রী বিতরণ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ৮, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বস্ত্র সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

রবিবার বিকালে হাজিরহাট উপকূল সরকারি কলেজ মাঠে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জের উদ্যোগে এ বস্ত্র বিতরণ করা হয়। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের ৩০০ জনের অধিক জনসাধারণের হাতে নতুন বস্ত্র সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।

বস্ত্র সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রেঞ্জের কমান্ডার, আশিষ কুমার ভট্রাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ব্যাটালিয়ন-৫ এর পরিচালক, জানে আলম সুফিয়ান, কুমিল্লা রেঞ্জের সহকারী পরিচালক, মো. সোহেল রানা সরকার ও লক্ষ্মীপুর জেলা কমান্ড্যান্ট সোনিয়া বেগম।

আরো উপস্থিত ছিলেন,কমলনগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহিন আক্তার ও প্রশিক্ষক নিজাম উদ্দিন ফকির প্রমুখ।

একইদিনে এর আগে রামগতি উপজেলায়ও শতাধিক পরিবারের মাঝে ৩০০ প্যাকেট বস্ত্র সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জ।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

রামগঞ্জ সাংবাদিকদের সাথে মেয়রের মতবিনিময়

কুলিয়ারচরে মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন

কমলনগর প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি মিঠু, সম্পাদক মুসা

পাকুন্দিয়ায় নিটল-নিলয় মটরস লিমিটেডে’র বিরুদ্ধে অভিযোগ

বাংলাদেশি জায়েদের গোল্ড অ্যাওয়ার্ড অর্জন

সুবর্ণচরে রামগতির ভূমিদস্যুদের বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন

অবৈধ ট্রাক্টরট্রলি বন্ধে কমলনগরে অবস্থান কর্মসূচি পালন

কমলনগরে স্কুল সভাপতিকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও র‌্যালি

পত্নীতলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত