কবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ ২০২৬ইং) বিকেলে হাজিরহাট উপকূল সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব এবিএম আশরাফ উদ্দিন নিজান এম.পি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি।
প্রধান অতিথি তার বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও জনকল্যাণে দলের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) মাননীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এমপি, লক্ষ্মীপুর জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এ্যাড. হাছিবুর রহমান হাসিব, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি।
বিকাল ৪টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে দেশ, জাতি এবং দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। ইফতারের পূর্ব মুহূর্তে উপস্থিত সকলে দলমতনির্বিশেষে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ইফতারে শরিক হন।
কমলনগর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ কয়েক হাজার সাধারণ মানুষ এই ইফতার মাহফিলে অংশ নেন।


















