২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৯:৫৮ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে কৃষকের গোয়ালঘর থেকে ৭টি গরু চুরি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ২৪, ২০২৩ ৬:৪৪ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির বিচ্ছিন্ন দ্বীপ মধ্য চর আবদুল্যা থেকে নাজিম উদ্দিন নামক এক কৃষকের গোয়াল ঘর থেকে ৭টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল।

বুধবার ১৮ জানুয়ারী গভীর রাতে চর আবদুল্যা ইউনিয়নের মধ্য চর আবদুল্যায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক নাজিম জানায়, সে বিচ্ছিন্ন দ্বীপ চর মধ্য চর আবদুল্যায় কৃষি কাজ করেন। তার সৃজিত দেড় কানি জমিনের খেসারী ডাল ক্ষেত খেয়ে ফেলে মহিষ বাথান মালিক লাইলীর বাপ, ছলির বাপেগ কাশেম, সাজিগ নুরনবী ও সেলিম হুজুরের বাথানের মহিষে। কৃষক নাজিম ক্ষেত থেকে মহিষগুলো তার বসত ঘরের সামনে বেঁধে রাখে এবং মহিষ মালিকদের কাছে ক্ষতিপূরণ দাবী করে। বাথান মালিক হাসানের ক্ষতিপূরণ আদায় করে দেয়ার আশ্বাস এবং সুপারিশে সে মহিষগুলো ছেড়ে দেয়। এ ঘটনায় সে স্থানীয় গণ্যমান্যদের বিষয়টি জানানোর জন্য আলেকজান্ডার আসলে গভীর রাতে চোরের দল মধ্য চর আবদুল্যাহ তার গোয়াল ঘর থেকে গরুগুলো নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক নাজিম সন্দেহভাজন মুনাফ আলীর ছেলে মো. ইউসুফ, হাসিমের ছেলে দিদার, রেনু বেপারীর ছেলে দিদার, রাসেল, দুলালের ছেলে আবদুর রহমান, আলী ডাকাতের ছেলে সুমন ও গেদুর ছেলে বাবুল সহ এ ৭ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন।
তিনি আরো জানান, এরা চিহিৃত চোর চক্র। দ্বীর্ঘদিন থেকে তারা চুরি করে আসছে। ঘটনার দিন তারা দৌলতখা থেকে একটি নৌকা চুরি করে নিয়ে এসে গভীর রাতে চর থেকে তার গরু গুলো তুলে নিয়ে বয়ার চর বিক্রি করে দেয়। চুরির কাজে ব্যবহৃত নৌকাটি বয়ার চর থেকে উদ্ধার করে নৌকা মালিক।

কৃষক নাজিম আলেকজান্ডার ইউনিয়নের মো. হানিফের ছেলে।

অভিযোগ দায়ের করার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতি পৌরসভায় ৭শ টয়লেট নির্মাণে বেপরোয়া লুটপাট

হোসেনপুরে মহান স্বাধীনতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

রামগতির ইউএনওকে ইউপি চেয়ারম্যানদের বিদায় সংবর্ধনা

ফলোআপ: রামগতিতে বহুল আলোচিত মাষ্টার জবিউল হোসেন হত্যা মামলার রায় আগামীকাল

রামগতিতে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কটি ৪ লেন করার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন: স্মারকলিপি

রামগতিতে নানান কর্মসূচীতে বেগম রোকেয়া দিবস পালিত

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার বিজয় দিবস উদযাপন

রামগতিতে শাহনাজের খুনির ফাঁসির দাবীতে মানববন্ধন

করিমগঞ্জে বিএনপি’র ৬২ নেতাকর্মী ও গণঅধিকার পরিষদের ২ জনের জামায়াতে যোগদান