৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১২:৫৬ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কলকাতায় পাঁচ শিক্ষিকার আত্মহত্যা

প্রতিবেদক
usbd Tech
আগস্ট ২৫, ২০২১ ১:৩২ পূর্বাহ্ণ
কলকাতায় পাঁচ শিক্ষিকার আত্মহত্যা

ভারতের কলকাতায় শিক্ষা বিভাগের সদর দপ্তর বিকাশ ভবনের সামনে ৫ শিক্ষিকা আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে এই ঘটনার জেরে রাজ্যের রাজনীতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। শিক্ষিকাদের প্রাণহানি না হলেও তারা ৫ জনই হাসপাতালে ভর্তি।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের বদলি নীতি বাতিল থেকে শুরু করে একগুচ্ছ দাবিতে মঙ্গলবার হঠাৎই বিকাশ ভবনের সামনে বিক্ষোভে শামিল হন বেশ কয়েকজন শিক্ষিকা। পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ব্যানারে তাদের আন্দোলনের খবর পেয়েই পুলিশ এসে হটিয়ে দিতে চায় বিক্ষোভকারীদের। কিন্তু পুলিশ হস্তক্ষেপ করতেই নাটকীয় মোড় নেয় শিক্ষক আন্দোলন। পরে ৫ শিক্ষিকাই পুলিশের সামনেই বিষ পান করেন। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই ৫ জনই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁদের বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে বিজেপির অভিযোগ, শাসক দলের নোংরা রাজনীতির শিকার হচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা। অযথা হয়রানি করতে বদলি করা হচ্ছে শিক্ষকদের।

বিজেপি নেত্রী ডা. অর্চনা মজুমদার বলেন, তৃণমূলের দলদাস না হলেই শিক্ষকদের বদলি করা হচ্ছে অন্যত্র। এ ছাড়াও তারা বঞ্চনার শিকার। শিক্ষার পরিবেশটাই ধ্বংস করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির।

সিপিএমের সুজন চক্রবর্তীর মতে, আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের দাবি-দাওয়া শোনা রাজ্য সরকারের কর্তব্য। তাদের উপেক্ষা করা মোটেই ঠিক হচ্ছে না সরকারে। আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

তবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের অভিযোগ, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা হলেও এর পেছনে রাজনৈতিক প্ররোচনা রয়েছে। নিজেদের রাজনৈতিক স্বার্থের কারণে বিজেপি মানুষের জীবন নিয়ে খেলছে।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে গৃহবধূ হত্যার অভিযোগ

ঈশ্বরগঞ্জে অনুমোদন বিহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল

ঈশ্বরগঞ্জে অনুমোদন বিহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল

কমলনগরে গ্রামীণ ব্যাংকে দুর্ধর্ষ চুরি

লক্ষ্মীপুর মিলেনিয়াম হাসপাতাল ভাঙচুরের প্রতিবাদে কমলনগরে মানববন্ধন

ইটনায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন

লক্ষ্মীপুরে হাউজ ওয়ারিং, ফ্যান ও ওয়াটার পাম্প মেরামত প্রশিক্ষণ

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নান্দাইলে আলোচনা সভা

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন; সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

কিশোরগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংর্ঘষে নিহত ১ আহত ৪

নিজ কর্মস্থলেই মৃত্যু পরিবারের সাথে ঈদ করা হলো না মাদরাসা শিক্ষকের