৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ভোর ৫:৩৮ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জ ফার্মাসিউটিক্যাল ম্যানেজার ফোরামের ইফতার পার্টি অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১৬, ২০২৩ ৩:৩৩ পূর্বাহ্ণ

সাম্প্রতিক স্বদেশ ডেক্স: ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো কিশোরগঞ্জ ফার্মাসিউটিক্যাল ম্যানেজার ফোরামের ইফতার পার্টি ২০২৩।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল ৫ ঘটিকায় কিশোরগঞ্জ গাংচিল কনভেনশর হলে এ সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন এলবিয়ন আরএক্স এর এরিয়া ম্যানেজার মো. মাহবুবুল আলম মাহাবুব।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান আরিফ কার্য়কারী কমিটির পরিচিতি করান।

কিশোরগঞ্জ ফার্মাসিউটিক্যাল ম্যানেজার ফোরাম এর সভাপতি মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও সিলক ফার্মাসিউটিক্যাল এর রি-জোনাল সেলস ম্যানেজার একেএম রুহুল আমিন।

বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা ও পপুলার ফার্মাসিউটিক্যাল এর রি-জোনাল সেলস ম্যানেজার মো. হাবিবুর রহমান, উপদেষ্টা ও এসিআই ফার্মাসিউটিক্যাল এর রি-জোনাল সেলস ম্যানেজার মৃণাল কান্তি সমরদার।

ফার্মাসিউটিক্যাল ম্যানেজার ফোরাম এর যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল পাটওয়ারীর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ম্যানেজার ফোরাম সহ-সভাপতি ও হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল এর এরিয়া ম্যানেজার মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক ও স্কয়ার ফার্মাসিউটিক্যাল এর এরিয়া ম্যানেজার মো. মাহাবুবুর রহমান আরিফ, সদস্য ও জেনারেল ফার্মাসিউটিক্যাল এর এরিয়া ম্যানেজার আশরাফুল আলম কাজল।

মোনাজাত পরিচালনা করেন আপ্যায়ন ও বিচিত্রা সম্পাদক, অর্গাণিক হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল এর এরিয়া ম্যানেজার মোহাম্মদ আলী।

কিশোরগঞ্জ ফার্মাসিউটিক্যাল ম্যানেজার ফোরাম এর সভাপতি মো. রফিকুল ইসলাম এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হলো।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলা: দুই আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর

পাকুন্দিয়া প্রত্নতাত্ত্বিক খনন ও প্রত্নবস্তুর প্রদর্শনি

রামগতিতে সন্ত্রাসী কায়দায় দোকান-ঘর দখল

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নান্দাইলে আলোচনা সভা

কিশোরগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

হোসেনপুরে ডাইভারসনে ব্রেইলী নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

কিশোরগঞ্জ জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত

কমলনগরে শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

তাড়াইলে ফার্মেসি ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর দক্ষতা বিষয়ক আলোচনা সভা

পাকুন্দিয়ায় পূর্ব বিরোধের জেরে বসতঘরে আগুন, থানায় অভিযোগ