১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:২২ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ১২, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এ প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে যুব র‍্যালি, শপথ পাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক ও ইমপ্যাক্ট প্রকল্পের ব্যাগ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২আগস্ট ২০২৫) দুপুর সাড়ে বারোটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে শুরুতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি যুব র‍্যালি শুরু হয়ে উপজেলা চত্বর পরিদর্শন করে পুনরায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে যুবদের অংশগ্রহণে শপথ পাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও ইমপ্যাক্ট প্রকল্পের ব্যাগ বিতরণ করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জ্হোরা।

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলতাফ হোসেন মোল্লা’র সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য ও যুব সংগঠক মো. নাঈমুজ্জামান নাঈম, নারী উদ্যোক্তা ও সাংবাদিক ফারজানা আক্তার, নারী উদ্যোক্তা তানজিলা আজিজ, যুব সংগঠক গোলাম রাব্বী।

এসময় উপস্থিত ছিলেন, চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মোহাম্মদ মুছা, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক আলি হায়দারসহ যুব ও যুব মহিলা, প্রশিক্ষণার্থী, যুব সংগঠক, উদ্যোক্তাগণ।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি কর্তৃক ৪ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ৩ লাখ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ ও বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ইমপ্যাক্ট প্রকল্পের প্রশিক্ষনার্থীদের মাঝে ব্যাগ বিতরণ করা হয়।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের বিরুদ্ধে বিট পুলিশিং প্রতিরোধ সভা

পত্নীতলায় প্রধানমন্ত্রীর কর্তৃক গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা

রামগতির বিশিষ্ট সমাজসেবক আবদুল খালেকের ইন্তেকাল

ইটনা উপজেলা ছাত্রলীগকে একটি মডেল ছাত্রলীগে পরিণত করতে হবে—এমপি তৌফিক

কখনো ডিজিএফআইয়ের মেজর, কখনো হাইকোর্টের ম্যাজিস্ট্রেট পরিচয় দেয়া প্রতারক মুক্তা আটক

নান্দাইলে পরিত্যক্ত বিদ্যালয় ভবন নিলাম হওয়ার আগেই লুটপাট

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিকল্পনা নিয়ে ধোঁয়াশা

ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদক সহ ৫ জনের বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবাদে নান্দাইলে মানববন্ধন

নান্দাইলে একজন মাঠ কর্মকর্তা দিয়ে চলছে কৃষি সেবা

রামগতি পৌর বিএনপি’র উঠান বৈঠক ও আলোচনা সভা