২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৯:৪৩ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২০, ২০২৫ ১০:৪৫ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে একই দিনে সালুয়া ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে গর্ভবতী নারীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ।

বুধবার (২০ আগস্ট ২০২৫) দুপুর পৌনে দুইটায় সালুয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম এর সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২ টায় গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে নিরাপদ ইন্টারনেট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সালুয়া ইউপি সদস্য মীর মো. সৈয়দ আলী’র সঞ্চালনায় গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তোফা কামাল এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জ্হোরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি এন্ড অবস্) ডা. ফাহমিদা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, কুলিয়ারচর উপজেলা আইসিটি অফিসার মো. রাকিবুল হাসান, বাজিতপুর উপজেলা আইসিটি অফিসার মো. মুহিবুর রহমান খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।

উক্ত সেমিনারে সালুয়া ইউনিয়নের গর্ভবতী নারীরা, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক ও শিক্ষার্থীসহ সালুয়া ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উক্ত সেমিনারে গর্ভবতী নারীদের স্বাস্থ্য সুরক্ষায় গর্ভবতী মায়েদের ৪ বার চেক-আপ, গর্ভবতী মায়ের বিপদ চিহ্ন, গর্ভবতী মায়ের খাবার, নবজাতকের সংক্রমণ প্রতিরোধ, নবজাতকের অত্যাবশকীয় পরিচর্যাসমূহ আলোচনা ও প্রজেক্টরের মাধ্যমে ভিডিও প্রদর্শন করা হয়েছে। অপরদিকে সাইবার সিকিউরিটি ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক সেমিনারে অনলাইন মাধ্যমের সুফল ও ঝুঁকি, ডিজিটাল ফুটপ্রিন্টের ভবিষ্যৎ প্রভাব, নানা ধরনের সাইবার আক্রমণ (ফিশিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি) ও সেগুলো থেকে বাঁচার উপায়, নিরাপদ ইন্টারনেট ব্যবহারের কৌশল, সাইবার বুলিং সনাক্ত ও প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতন ব্যবহার—প্রাইভেসি সেটিংস হালনাগাদ রাখা, ব্যক্তিগত তথ্য পাবলিক না করা ও সম্মতি ছাড়া কনটেন্ট শেয়ার না করা—ইত্যাদি বিষয়ে আলোচনা ও প্রজেক্টরের মাধ্যমে ভিডিও প্রদর্শন করা হয়েছে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটে জামায়াতের কর্মী সমাবেশ

এ সরকারের আমলেই তিন হাজার একশত কোটি টাকার মেঘা প্রকল্পে বাঁধ নির্মাণ হচ্ছে—পানি সস্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি

পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীকে দেওয়া উপহারের সেই গরু কোরবানি

রাজশাহী মহানগরীতে ৬টি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রীজের উদ্বোধন

হোসেনপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার

রামগতিতে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর লাশ উদ্ধার

হাওরে সারের বাফার গুদাম করা হবে: কৃষিবিদ ছাইফুল আলম

উপ-সম্পাদকীয়: আপনার ত্যাগের মাধ্যমে অপরের কল্যাণ নিহিত

নজরুলের কবিতায় নাটক ‘আলতা রাঙা’