১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৩:৪৩ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে তিন দিনব্যাপী কৃষি মেলা-২০২৪ উদ্বোধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১১:৪১ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: “কৃষিই সমৃদ্ধি” এ স্লোগানটি সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা-২০২৪ এর শুভ উদ্বোধন করেছেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর, ২০২৪) দুপুর সাড়ে এগারোটায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আনুষ্ঠানিক ভাবে তিন দিনব্যাপী এ কৃষি মেলা শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ওবায়দুল হক।

একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান এর সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শরীফ, কুলিয়ারচর থানা ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান।

এসময় উপস্থিত ছিলেন. কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য অধ্যাপক মো. রফিক উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুভা সিদ্দিকী, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া ও কৃষক মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপ-সহকারী কৃষি অফিসারগণ সার ডিলার, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও কৃষক-কৃষাণীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কৃষি মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন উপস্থিত অতিথিবৃন্দ এবং একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগঞ্জে শালীকে ধর্ষণের দায়ে দুলাভাই জেল হাজতে

উপ-সম্পাদকীয়: মানুষের ভালবাসা সত্যিই সৃষ্টির সেরা পাওয়া

রামগতিতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

তাড়াইল ও ইটনা উপজেলার সংযোগ কাঠের ব্রীজ দেখতে ভিড় করছে দর্শনার্থীরা

দুর্গাপুরে জোর করে কেটে ফেললো চলাচলের রাস্তা, চরম দুর্ভোগে জনসাধারণ

কুলিয়ারচরে বাল্য বিবাহ, যৌতুক ও ইভটিজিং বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

কমলনগরে শ্বশুরবাড়ির পাশে সয়াবিন ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

রামগতিতে কেন্দ্রীয় নেতা তাসবীরুল হক অনু’র শীতার্তদের মাঝে কম্বল উপহার

কমলনগরে মোটরসাইকেল আরোহীদের পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা 

কমলনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউপি সদস্যের ওপর হামলা