1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে ৫ ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ৩, ২০২২ ১১:৩৫ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) বিকালে উপজেলা পরিষদ হলরুমে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

সরকারি বিধি মোতাবেক নবনির্বাচিত পাঁচ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ১৫ জন ও ৪৫ টি সাধারণ ওয়ার্ডের সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মুশফিকুর রহমান।

এর আগে সকাল সাড়ে এগারোটার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

তৃতীয় ধাপের কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার পাঁচটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের এনামুল হক আবু বাক্কার, উছমানপুর ইউনিয়নে মো. নিজাম ক্বারী, ছয়সূতী ইউনিয়নে মোহাম্মদ ইকবাল হোসেন, সালুয়া ইউনিয়নে মোহাম্মদ কাইয়ুম ও ফরিদপুর ইউনিয়নে এসএম আজিজ উল্লাহ।

শপথ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসী বলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী পাঁচ বছরের জন্য নবনির্বাচিত চেয়ারম্যানদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মরত উদ্যোক্তাদের সাথে চুক্তি করে দুইদিনের মধ্যে চুক্তিনামা জমা দিতে হবে। এছাড়া আগামী সাতদিনের ভিতরে ইউপি চেয়ারম্যানদের দ্রুত প্রথম সভা করার নির্দেশ দেয়া হয় এবং সরকারের সকল দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে জেএসডি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে ঈদ-এ-মিলাদুনন্নবী অনুষ্ঠিত

হোসেনপুরে চার বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে কিশোর কারাগারে

সেহলী পারভীন-ই হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব-মহামান্য সুপ্রিম কোর্ট

সেহলী পারভীন-ই হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব-মহামান্য সুপ্রিম কোর্ট

কিশোরগঞ্জে পুকুর ভরাট বন্ধের দাবি পরম ও বাপা’র

রামগঞ্জে ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান, বাবা জেলা পরিষদের চেয়ারম্যান

হোসেনপুরে এমপি লিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামায়াতে ইসলামীই অর্থপূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী — অধ্যাপক ডা. জেহাদ খান

ধর্ষণ ও চুরির ‘হটস্পট’ রামগতির দুই ইউনিয়ন, বাড়ছে জনমনে আতঙ্ক

ধর্ষণ ও চুরির ‘হটস্পট’ রামগতির দুই ইউনিয়ন, বাড়ছে জনমনে আতঙ্ক

পাকুন্দিয়ায় মেয়র, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে এমপি’র মতবিনিময়