৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:৪৩ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচর স্বাস্থ্যবিধি উপেক্ষিত অনুপস্থিত প্রধান শিক্ষক

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ১২, ২০২১ ১১:২৬ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার অধিকাংশ স্কুলে স্বাস্থ্যবিধি ও সরকারি বিধিনিষেধ মানা হলেও করোনা পরিস্থিতিতে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে মাধ্যমিক পর্যায়ের একমাত্র ” কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়” এর স্বাস্থ্যবিধি উপেক্ষিত আর স্কুল খোলার প্রথম দিনই অনুপস্থিত প্রধান শিক্ষক শাহ মো. ফজলুল হক।

রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে স্কুল চলাকালীন সময়ে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে স্বাস্থ্যবিধি উপেক্ষিত ও প্রধান শিক্ষককে অনুপস্থিত পাওয়া যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন শ্রেণিকক্ষে প্রতি বেঞ্চে গাদাগাদি করে শিক্ষার্থীরা ক্লাস করছেন এবং অনেক শিক্ষার্থী এমনকি স্কুল স্টাফদেরও নেই মাস্ক। সাংবাদিকদের দেখে তড়িঘড়ি করে মাস্ক পড়েন অনেকে। নির্দেশনায় থাকলেও হাতের নাগালে নেই হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোঁয়ার আলাদা ব্যবস্থা এমনকি মাপা হয়নি শিক্ষার্থীদের তাপমাত্রা।

এই বিষয়ে প্রধান শিক্ষকের অফিস রুমে গিয়ে জানা যায় তিনি অনুপস্থিত, সহকারী শিক্ষক জানান তিনি নাকি জেলা শিক্ষা অফিসে গেছেন। তৎক্ষণাৎ প্রধান শিক্ষককে ফোন দিলে তিনি জানান, তিনি কটিয়াদি আছেন। কিছুক্ষণের মধ্যেই স্কুলে আসবেন।

কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামসুন নাহার মাকসুদা বলেন, স্কুল খোলার প্রথম দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে ব্যস্ত ছিলেন। তবে জেলা অফিসে কোনো প্রধান শিক্ষককে ডাকা হয়নি আর আসারও কথা ছিলো না। আমরাও উনাকে কোনো কারণে ডাকিনি। বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হলাম এবং আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে চোরাই অটোরিকশা-সহ চোর গ্রেফতার

কিশোরগঞ্জের ছেলে খায়রুল কবির এনসিপি’র কেন্দ্রীয় নেতা

পাবলিক পরীক্ষা, চাকরি, শিক্ষক নিয়োগ সহ যে কোনো পরীক্ষায় নকল হলে শাস্তি- শিক্ষামন্ত্রী

কুলিয়ারচরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

অবৈধ আহ্বায়ক কমিটি বাতিলের দাবীতে নান্দাইলে আওয়ামী লীগের সাংবাদিক সম্মেলন

রামগতিতে আ স ম আব্দুর রব সরকারি কলেজের অধ্যাপকের বিদায় অনুষ্ঠিত

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

কমলনগরে ৩২ বোতল চোলাইমদসহ মাদক কারবারি গ্রেফতার

অষ্টগ্রামে রামকৃষ্ণ গোসাঁইর আখড়ার ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত; সভাপতি বাদল, সম্পাদক দিলীপ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুলিয়ারচর উপজেলা চেয়ারম্যান হলেন আবুল হোসেন লিটন