২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৫:২৩ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

তাড়াইলে বীরমুক্তিযোদ্ধা মুসলেহ উদ্দিনের ইন্তেকাল

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ২৬, ২০২৫ ১১:২৮ অপরাহ্ণ

মো. ওমর খান সানি, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের বীরমুক্তিযোদ্ধা মুসলেহ উদ্দিন রবিবার (২৬ অক্টোবর ২০২৫) ভোর ৫টা ৩০মিনিটে দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার বাদ আসর স্থানীয় ঈদগাহ মাঠে তাড়াইল থানার অফিসার ইনচার্জ সাব্বির রহমানের নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিসান আলীর উপস্থিতিতে গার্ড-অব-অনার প্রদান শেষে জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মুসলেহ উদ্দিনের মরদেহ বোরগাঁও কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

তাঁর মৃত্যুতে তাড়াইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান, স্থানীয় বীরমুক্তিযোদ্ধা, তাড়াইল উপজেলার সাবেক সফল চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম ভুইঁয়া শাহিন, ৪নং জাওয়ার ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান জনাব ইমদাদুল হক ভুইয়া রতন, তাড়াইল উপজেলা বিএনপি সাবেক সভাপতি সাইদুর জামান মোস্তফা, থানা বিএনপি’র সাধারণ সম্পাদক সারোয়ার আলম, জাতীয় পার্টির প্রচার সম্পাদক রহিচ উদ্দিন মোল্লা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

প্রতীক পেয়েই প্রচারণায় ব্যস্ত

পাকুন্দিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রামগতির জমিদারহাট বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেতৃবৃন্দ

কমলনগরে চর মার্টিন উচ্চবিদ্যালয়ে এমপিও ভূক্ত হওয়ায় আনন্দ র‌্যালী

রামগতিতে অতিবৃষ্টি ও জলজটে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রনেতা রাকিব

লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী ভিপি হেলাল

নান্দাইলে চন্ডীপাশা ইউনিয়নে তৃণমূল বর্ধিত সভার মাধ্যমে নৌকার প্রার্থী বাছাই

কমলনগরে চরকাদিরা ইউপি চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

নতুন বই পেয়ে খুশি পাকুন্দিয়ার প্রাথমিকের শিক্ষার্থীরা

পাকুন্দিয়ায় মেয়র, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে এমপি’র মতবিনিময়