২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৬:৩৫ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

তাড়াইলে রাউতি ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সমাবেশ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ২১, ২০২৩ ১০:৩৬ অপরাহ্ণ

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ২নং রাউতি ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল বাজার ঈদগাহ মাঠে ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাউতি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য (তাড়াইল) একেএস জামান সম্রাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা।

এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম খান, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ, দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দীন ভুঁইয়া, তাড়াইল পল্লী বিদ্যুৎ এর সাবেক পরিচালক ফরিদুজ্জামান খান বাদল, দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া, মনিরুল হক আজহার, ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান মিল্টন, আসাদুজ্জামান মবিন, রাউতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর শরীফ উদ্দীন জুয়েল, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশিকুর রহমান আশিক, উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক রইছ উদ্দিন মোল্লা, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি শাহ আলম সিদ্দীকি, তাড়াইল বিআরডিবির চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা যুব সংহতির সভাপতি আশরাফুল আলম রুবেল, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুহিন, উপজেলা ছাত্র সমাজের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রাজু শিকদার, জাতীয় উলামা পার্টি তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম, জাতীয় ছাত্র সমাজ তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক উমায়ের খান সানি, জাতীয় ছাত্র সমাজ রাউতি ইউনিয়ন শাখার সভাপতি খন্দকার দিদার, সাধারণ সম্পাদক শাফিকুল ইসলাম আকাশ। উপজেলা এবং সাত ইউনিয়ন থেকে জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

রাউতি ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সমাবেশ ও আলোচনা সভায় উপস্থিত লোকদের উদ্দেশ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন বলেন, জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন আমরা নির্বাচনে যাওয়ার প্রাথমিক কাজ শুরু করেছি। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি নির্বাচনমূখী দল। আমাদের নেতা-কর্মীরা নির্বাচনে অংশ নিতে আগ্রহী । তবে জাতীয় পার্টি চেয়ারম্যান জি.এম কাদের নির্বাচনের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। আমরা তিনশো আসনেই নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আমরা নির্বাচনে যাওয়ার প্রাথমিক কাজ শুরু করেছি। নির্বাচনে আমরা আস্থার পরিবেশ চাই। এখন জাতীয় পার্টি কোনো জোটের সাথে নেই। আমরা তিনশত আসনেই আমাদের নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে লগি বৈঠার হত্যাকান্ডের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল

জুতার দামদর নিয়ে কুলিয়ারচরে সংঘর্ষে একজন নিহত

রামগতিতে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হোসেনপুর পৌরসভায় তারুন্যের উৎসব উপলক্ষে কর্মশালা

পাকুন্দিয়ায় মহান স্বাধীনতা দিবস পালিত

পাকুন্দিয়ায় সাংবাদিকসহ আওয়ামী লীগের ৩৯ নেতাকর্মীর নামে মামলা

গ্রামীণ সড়কে ভাঙা কালভার্টে চলাচলে দুর্ভোগ

কিশোরগঞ্জে কৃষি ব্যাংকের আয়োজনে ব্যাংকার-কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময়

পাকুন্দিয়ায় বাড়িঘর ভাঙচুর-লুটপাট চারদিন বাড়ি ছাড়া একটি পরিবার

রামগতিতে বজ্রপাতে এক জেলে নিহত