২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৯:৩০ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে হাজিরহাট বাজারে অগ্নিকান্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৭:১৯ পূর্বাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে ৪ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। ব্যবসায়িরা দাবি করছেন এতে তাদের নগদ টাকা, বিভিন্ন মালামাল ও দোকানঘরসহ প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদর হাজিরহাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা হলেন, হোসেন স্টোর, সফিক স্টোর, শিমুল স্টুডিও, ও কামাল দধি বিতান।

ব্যবসায়িরা জানান, শিমুল স্টুডিও থেকে বৈদ্যতিক সর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষণে সফিক স্টোর, হোসেনের মুদি দোকান, কামাল দধি বিতানের নগদ টাক ও বিভিন্ন মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আবদুল মানান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও হাজিরহাট ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

সফিক স্টোরের মালিক নাসির উদ্দিন সুমন বলেন, তাঁর দোকানের এলপি গ্যাস, পোল্ট্রি খাদ্যসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ৩০লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও হোসেন স্টোরের মালিক হোসেন আহমদ বলেন, তাঁর নগদ টাকাসহ প্রায় ৪০ লক্ষ টাকার মুদি মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের কমলনগর উপজেলা টিম লিডার আবদুল মজিদ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করবেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

তাড়াইলের বাজার শীতের সবজিতে ভরপুর স্বল্প আয়ের মানুষের স্বস্তি

কমলনগরে বর্ষা মৌসুমে অন্তত ১০ হাজার লোকর পানি বন্দী হওয়ার আশংকা

রামগতিতে মুন হসপিটাল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

পত্নীতলায় কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

কমলনগরে জেলেদের মাঝে গরুর বাছুর বিতরণ

কমলনগরে ধ্বসে পড়েছে চার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রিজের তিনটি গার্ডার

টেকনাফে এনজিও’র কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সাবেক কেন্দ্রীয় সভাপতি আর নেই

পাকুন্দিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা

রামগতিতে শিক্ষার্থীদের এ্যাপস ভিত্তিক অনলাইন হেলথ স্ক্রিনিং চালু