৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ সন্ধ্যা ৭:২৩ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

নতুন দিন ধার্য, পরী মনির জামিন শুনানি ৩১ আগস্ট

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২৯, ২০২১ ১১:২৫ অপরাহ্ণ

সাম্প্রতিক স্বদেশ ডেক্স: রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরী মনির জামিন আবেদনের শুনানির জন্য আগামী মঙ্গলবার নতুন দিন ধার্য করেছেন আদালত। রোববার (২৯ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত এ আদেশ দেন।

এর আগে গত ২২ আগস্ট একই আদালত তার জামিন শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন। কিন্তু পরী মনির আইনজীবী এ বিষয়ে উচ্চ আদালতে যান। উচ্চ আদালতের নির্দেশে আজ বিচারক পরীমনির জামিন শুনানির জন্য ৩১ আগস্ট নতুন দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে বনানীর বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান শেষে পরী মনিসহ তিনজনকে দেশি বিদেশি মদের বোলত ও এলএসডি মাদকসহ আটক করা হয়। পরে বনানী থানায় র‌্যাব বাদী হয়ে পরী মনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।

এ মামলায় প্রথম দফায় ৫ আগস্ট চারদিন এবং ১০ আগস্ট দ্বিতীয় দফায় দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ১৩ আগস্ট পরী মনিকে কাশিমপুর কারাগারে পাঠানোর আদেশ দেন। ১৬ আগস্ট তাকে তৃতীয় দফায় ফের পাঁচ দিনের রিমান্ড চান সিআইডি। একই দিনে জামিন আবেদন করা হলেও রিমান্ড আবেদনের জন্য সেটি আইনগতভাবে বাতিল হয়ে যায়।

পরে এ রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ১৯ আগস্ট একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২১ আগস্ট তার জামিন আবেদন না থাকায় কারাগারে পাঠানো হয়। এতে পরী মনি আইনজীবীদের ক্ষোভ প্রকাশ করলে পরেরদিন তার জামিন চেয়ে আবেদন করেন আইনজীবীরা। এ শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে বিদ্যালয়ের মাঠ থেকে ৯ মাসের শিশুকে নিয়ে পালালো নারী

কিশোরগঞ্জে ভাইবোনের দ্বন্দ্বের কারণে সাধারণ ভোটাররা দ্বিধায় পড়ে গেছে—জাপা প্রার্থী ডা. আব্দুল হাই

রামগতির টেকসই উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠিত

নান্দাইলের মুশুলী ইউপি চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন চেয়ে শোডাউন

কমলনগরে নূরে মদিনা ইসলামি একাডেমিতে ছবক অনুষ্ঠিত

দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা

কমলনগরের যাত্রী ছাউনি গুলো এখন ব্যবসায়িদের দখলে

পাকুন্দিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

রামগতিতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

পাকুন্দিয়ায় জাতীয় শোক দিবস পালিত