৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:২৬ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

নান্দাইলে নিরীহ কৃষকের বসতঘরে হামলা-ভাংচুর

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ৭, ২০২২ ১২:১৪ অপরাহ্ণ

মো. শফিকুল ইসলাম শফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে নাদিম মাহমুদ নামে এক নিরীহ কৃষকের জমি জোরপূর্বক বেদখল সহ বসতঘরে হামলা চালিয়ে লক্ষাধিক টাকার মালামাল ভাংচুর করার এক গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, কৃষক নাদিম মাহমুদ নান্দাইল উপজেলার ৬নং রাজগাতী ইউনিয়নের পাঁছদরিল্লা গ্রামের মৃত সাহেদ আলী ভূইয়ার পুত্র। পূর্বশত্রুতার আক্রোশে একই গ্রামের মৃত শহীদ মিয়ার পুত্র মিলন মিয়া, শামীম মিয়া ও আসকর আলীর পুত্র ফজলুর রহমান গংরা গত রোববার (২রা অক্টোবর) দিবাগত রাতে নিরীহ কৃষক নাদিম মাহমুদের বসতঘরে হামলা চালায়।

এসময় বসত ঘরে থাকা ৪৫ হাজার টাকা মূল্যে একটি মিনিস্টার ফ্রিজ (রেফ্রিজেরটর) ও আলমারী সহ অন্যান্য আসবাবপত্র দেশীয় অস্ত্র দিয়ে বাইড়াইয়া-কোপাইয়া ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। তবে নিরীহ কৃষক নাদিম মাহমুদ ও তাঁর পরিবারের লোকজন প্রতিপক্ষের ভয়ে দীর্ঘদিন যাবত বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। ফলে ওই দিন রাতে প্রতিপক্ষের হাত থেকে প্রাণে বেচেঁ যান নিরীহ কৃষক ও তাঁর পরিবার।

পরদিন কৃষক নাদিম মাহমুদ ভাংচুরের বিষয়টি জানতে পেরে নান্দাইল মডেল থানা পুলিশকে অবহিত করলে, থানার উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ ঘটনার সত্যতা পান। একাধিক সূত্রে জানাগেছে, মিলন মিয়া, শামীম মিয়া ও ফজলুর রহমান গংরা পূর্বশত্রুতার জেরবশত গত দুই মাস পূর্বে নিরীহ কৃষক নাদিম মাহমুদ ও তার ভাই মাসুদের ফসলি জমিতে জোরপূর্বক হালচাষ চালিয়ে জমি বেদখল দেয়। এ ঘটনায় স্থানীয়ভাবে একাধিক সালিশ বসলেও এর কোন সুরাহায় হয়নি।

বর্তমানে দাসপাড়া মৌজায় কৃষক নাদিম মাহমুদের ৮৭ শতক ফসলি জমি অনাবাদি রয়েছে। পাশাপাশি নিরীহ কৃষক পরিবার নিজ জমির দখল হারিয়ে হত্যা মামলার আসামী মিলন, শামীম ও ফজলুর রহমান গংদের ভয়ে পালিয়ে জীবন-যাপন করছে। কৃষক নাদিম মাহমুদ ও তাঁর ভাই মাসুদ মিয়া জানান, প্রতিপক্ষদের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজী ও ভূমিদুস্য সহ নানাবিধ অপরাধের কারনে একাধিক মামলা-মোকাদ্দমা রয়েছে। তাদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে চায় না।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইফতেকার মোমতাজ খোকন জানান, এ ঘটনায় একাধিকার সালিশ বসলেও মিলন ও শামীম গংরা এরা খারাপ প্রকৃতির লোক, সালিশ মানছেনা। বর্তমানে কৃষকের বেদখল জমি উদ্ধার সহ তাদের হাত থেকে রেহাই পেতে উর্ধ্বতন পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন নিরীহ কৃষক পরিবার।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপুর তেরী বাজার বড় মসজিদের নতুন আহ্বায়ক কমিটি গঠন

সুবর্ণচরে শিক্ষক পরিবারের বসতবাড়ি দখল ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

রামগতি মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী

পোস্ট অফিসে রাখা মায়ে সঞ্চয়পত্রের ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়ে মাকে খুনের অভিযোগ

পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার ও এনসিডি কর্ণার উদ্বোধন

পাকুন্দিয়ায় দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে কর্মশালা

কিশোরগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

রামগতি উপজেলা চেয়ারম্যানের পশ্চিমবঙ্গে দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন

সম্পাদকীয়: শবে বরাতের গুরুত্ব ও ফজিলত

পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার