১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:০৯ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় আ’লীগের সম্মেলনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা-ধাওয়া

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ১৩, ২০২২ ১১:৫৮ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হোসেন্দী ইউনিয়ন আওয়ামীলীগের নয়টি ওয়ার্ড সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মে) বিকেলে উপজেলার হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৯টি টিয়ারসেল ও ৩৮ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৪টায় হোসেন্দী ইউনিয়নের নয়টি ওয়ার্ড কমিটি গঠনের জন্য সম্মেলনের প্রস্তুতি নেয় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি। এদিকে বর্তমান সাংসদ নূর মোহাম্মদ সমর্থিত আওয়ামী লীগের একাংশ দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির বিরোধিতা করে আসছিল। এর জেরে হোসেন্দী ইউনিয়নের ওয়ার্ড কমিটির সম্মেলনে উভয়পক্ষই পক্ষে-বিপক্ষে মিছিল করে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও সংর্ঘষ শুরু হয়। খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

পরে সন্ধ্যার দিকে হোসেন্দী ইউনিয়নের কুমারপুর চৌরাস্তায় একটিভ মডেল একাডেমী মাঠে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাবেক সাংসদ মো. সোহরাব উদ্দিন নয়টি ওয়ার্ড কমিটি গঠনে সম্মেলনের প্রস্তুতি শুরু করে।

এদিকে বর্তমান সাংসদ নূর মোহাম্মদ সমর্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সম্মেলনের বিরোধিতা করে হোসেন্দী বাজারে এক পথসভা করে। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, নারান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক ভিপি হেলাল উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, সাবেক ছাত্রনেতা নাজমুল কবির আলমগীর ও আমজাদ হোসেন সবুজ প্রমুখ।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, জনগণের যানমালের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৯টি টিয়ারসেল ও ৩৮ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

নান্দাইলে আগস্ট মাসের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের মাঝে চরম অসন্তোষ

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের নিয়ে পড়াশুনা মান উন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার

রামগতিতে শীতার্ত মানুষের মাঝে কেন্দ্রীয় যুবলীগ নেতা অনুর কম্বল বিতরণ

কমলনগরে স্কুল সভাপতিকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও র‌্যালি

রামগঞ্জে অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার

পাকুন্দিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত

কুলিয়ারচরে ১১ শ কৃষক-কৃষাণি পেল বীজ ও রাসায়নিক সার

লক্ষ্মীপুরে প্রশাসনের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে অভিযান

কমলনগরে ধ্বসে পড়েছে চার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রিজের তিনটি গার্ডার

রামগতিতে অক্টোবর সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ