২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৯:০৩ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় চার কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ৪, ২০২৩ ১০:৪৯ অপরাহ্ণ

মো. মন্জুরুল হক মন্জু পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৬০ হাজার টাকা মূল্যের চার কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দক্ষিণ খামা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া যুবকরা হলেন মো. রনি (২১)। তিনি উপজেলার কুড়তলা গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে এবং মো. মুন্না হোসেন (২২)। তিনি ঢাকার কেরানিগঞ্জ থানার রসুলপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তারা দীর্ঘদিন ধরে দক্ষিন খামা গ্রামের লিটন মিয়ার বাড়িতে ভাড়ায় থেকে এ মাদক ব্যবসা করে আসছে। শুক্রবার বিকেলে তাদের কিশোরগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার দক্ষিণ খামা এলাকার লিটন মিয়ার বাড়ির পাশে বসে দুই যুবক গাঁজা বিক্রি করছে। এই তথ্যের ভিত্তিতে পাকুন্দিয়া থানার এস আই মো. নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তল্লাশি চালিয়ে রনির সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভেতরে নীল রঙের পলিথিনে মোড়ানো একটি পুটলা থেকে দুই কেজি গাঁজা এবং মুন্না হোসেনের কাছ থেকে ঘিয়া রঙের পলিথিনে মোড়ানো পৃথক দুইটি পুটলা থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। যার বাজারমূল্য ৬০ হাজার টাকা।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, গ্রেপ্তার হওয়া যুবকরা দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ব্যবসা করে আসছে। এই ব্যবসা করে তারা এলাকার যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে সেনাবাহিনীর সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

রামগতিতে আরএসসিডি’র ঈদ পূর্নমিলনী

কিশোরগঞ্জ-২ আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন

অষ্টগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল

রামগঞ্জ সাংবাদিকদের সাথে মেয়রের মতবিনিময়

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের দৌরাত্ম

পত্নীতলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেরন্টর উদ্বোধন

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি

রামগতিতে হামের উপসর্গ নিয়ে ১ শিশুর মৃত্যু

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে স্বাস্থ্যসেবা বিঘ্নিত