২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৪:৩৩ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় পুলিশের দেওয়া ঘর উপহার পাচ্ছেন গৃহহীন গোলাপজান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১০, ২০২২ ১১:৩৭ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার স্বামী পরিত্যক্তা গোলাপজান (৬০) পেতে চলেছেন মাথাগোঁজার ঠিকানা। বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ এর উদ্যোগে মুজিববর্ষে ভূমিহীনদের গৃহ নির্মাণ কর্মসূচির আওতায় নান্দনিক ঘর পাচ্ছেন তিনি।

সূত্রে জানা যায়, উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী নামাপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের স্ত্রী গোলাপজানের স্বামী বেশ কয়েক বছর আগে গর্ভের সন্তান রেখে মৃত্যুবরণ করেন। তার পিতা আব্দুল জব্বার ছিলেন একজন ভূমিহীন এক মেয়েকে নিয়ে তিনি দীর্ঘদিন সরকারি খাস জায়গাতে কোনমতে ঘর বেঁধে বসবাস করতেন। অভাব-অনটনের সংসারে মেয়েকে পড়ালেখা করাতে পারেননি। অল্প বয়সে মেয়ের বিয়ে দেন তিনি। বাস্তহারা গোলাপজান যখন এখন অন্ধকার দেখছিলেন ঠিক তখনই আলো জ্বেলে দিয়েছে বাংলাদেশ পুলিশ। মুজিববর্ষের অঙ্গীকারে পুলিশের উদ্যোগে পাল্টে দিয়েছে তার জীবন।

এই বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) (অ:দা:) নাহিদ হাসান সুমন জানান, মাননীয় আইজিপি স্যার বাংলাদেশের প্রত্যেকটি থানায় হত দরিদ্রদের মাঝে ২ শতাংশ জমির উপর ঘর নির্মাণ করে উপহার দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) এর নির্দেশনা অনুযায়ী পাকুন্দিয়ায় গোলাপজানের জন্য জায়গাসহ তৈরী নির্মাণ করা হয়েছে। মুজিববর্ষে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সারা দেশে এই ঘর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইজিপি ড. বেনজির আহমেদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রবিবার (১০ এপ্রিল) সকাল ১১ঘটিকার সময় শুভ উদ্বোধন করেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল অবস্থা: ভোগান্তিতে সাধারণ মানুষ

কুলিয়ারচরে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত

পাকুন্দিয়ার পুটিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলন ৫০০ মানুষ

পাকুন্দিয়ায় পুলিশ-বিএনপি-আ’লীগের ত্রিমুখী সংঘর্ষ

রামগতিতে ভ্রাম্যমান আদালতের অভিযান

তাড়াইলে নবাগত ইউএনও তানজিলা আখতার এর মতবিনিময়

পাকুন্দিয়ায় ক্যান্সার আক্রান্তদের মাঝে আর্থিক সহায়তা

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নির্বাচন আগামী ১৩ মে

আরিয়ান মো. মাহিত এর কিন্ডাগার্টেন বৃত্তি লাভ