২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:৩০ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় বেপরোয়া চুরি, ডাকাতি ছিনতাইয়ে প্রতিরোধ সভা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ১২:৩১ পূর্বাহ্ণ

মো. মঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বেপরোয়া চুরি, ডাকাতি, ছিনতাইসহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের জামালপুর ঈদগাহ মাঠে এ প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সদস্য এনামুল হাসান রাজিব’র সঞ্চালনায় এবং পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল আমিন হোসাইন।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই.) আশরাফুল্লাহ, এগারসিন্দুর ঈসাখাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মো. জাহাঙ্গীর আলম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোহসিন মিয়া প্রমুখ।

এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, সামাজিক অবক্ষয় রোধে সবাইকে সচেতন থেকে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।

উল্লেখ্য এগারসিন্দুর ইউনিয়নের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই ও ডাকাতি বেড়ে যাওয়ায় এলাকায় আতংক বিরাজ করছে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

নান্দাইলে বিআরটিসি বাস বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

পাকুন্দিয়া উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে

রামগতিতে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

কমলনগরে জাতীয় ভোটার দিবস পালিত

সুবর্ণচরে হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চরবাদাম ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত বদ্ধপরিকর; দিদার উদ্দিন রাজু

পাকুন্দিয়ায় অপহরণের পাঁচদিন পর মাদরাসা ছাত্রী উদ্ধার॥ অপহরণকারী গ্রেফতার

রামগঞ্জে সয়াবিন তেলের গুদামে তালা দিলেন ভ্রাম্যমাণ ম্যাজিষ্ট্রেট

কমলনগরে আ’ লীগ সম্পাদকের কাছে মনোনয়ন বানিজ্যের টাকা ফেরত চাইলেন বিদ্রোহী প্রার্থী

রামগঞ্জে মে দিবস পালিত