২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ২:০০ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে জখম

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ১১, ২০২৩ ৭:১৩ অপরাহ্ণ

মঞ্জুরুল হক মঞ্জু ,পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে মো. জুয়েল মিয়া (২৭) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে তার বাম হাত থেকে তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বরাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জুয়েল ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং তিনি অগ্রণী ব্যাংক পাকুন্দিয়া শাখায় নৈশ প্রহরী হিসেবে চাকরি করেন। তিনি বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে থানায় এখনো কোন মামলা হয়নি।

এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে জুয়েল মিয়ার পরিবারের সঙ্গে পাশের টান লক্ষীয়া গ্রামের মৃত আব্দুল হেলিমের ছেলে আব্দুল কাদিরের পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছে। আব্দুল কাদির সম্পর্কে জুয়েল মিয়ার মায়ের ফুফাতো ভাই। এ হিসেবে আব্দুল কাদির সম্পর্কে জুয়েল মিয়ার মামা হোন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে জুয়েল ব্যাংক থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পূর্ব বিরোধের জেরে পথে আগে থেকে ওৎ পেতে বসে থাকা আব্দুল কাদির ও তার দুই সহযোগী আসাদ ও মাহিন এই তিনজন মিলে জুয়েলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপায়। কোপে তার বাম হাতের তিনটি আঙ্গুল কেটে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। এছাড়া বাম হাতের কনুইয়ের উপরে হাড়সহ বেশিরভাগ অংশ কেটে যায়।

তার ডাক-চিৎকারে পথচারীরা ছুটে এসে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান। তিনি সেখানে চিকিৎসাধীন।

এ বিষয়ে জানতে প্রতিপক্ষের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে থানায় এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে জামায়াতের মতবিনিময় সভা

রামগঞ্জের নৌকা প্রার্থীদের ভরাডুবি ৬ ইউপিতে স্বতন্ত্র ৪টিতে নৌকা প্রার্থীর জয়

রামগতিতে ৪ বলিট্রাকসহ ৫ ব্যক্তি গ্রেপ্তার- থানায় মামলা

লক্ষ্মীপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন

কুলিয়ারচরে উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় বাড়িঘরে হামলা-ভাংচুর নয় দিন ধরে অন্যের বাড়ি বসবাস

কমলনগরে সাংবাদিক পুত্র যিয়ানকে প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান

লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে হামলা: ভাংচুর ও টাকা লুটের অভিযোগ

লক্ষ্মীপুর জাতীয় ইমাম সমিতির জেলা কমিটি গঠন

রামগতিতে স্বাধীনতা দিবস উপলক্ষে শহিদ মিনারে বিএনপি’র পুস্পস্তবক অর্পণ