১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৪:৫৪ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

হোসেনপুরে মসজিদের সাউন্ড সিসেন্টম চুরি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২, ২০২২ ১১:২৮ অপরাহ্ণ

মো. জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: হোসেনপুর কেন্দ্রীয় জামে মসজিদের তালা ভেঙ্গে শনিবার সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে মাইকের আধুনিক সাউন্ড সিস্টেম সেটটি(এম্পিপায়ার) চুরি হওয়ার পর মামলা দায়ের হয়। মামলা দায়ের করার ৬ ঘন্টায় আন্ত:জেলা চোর চক্রের নাজমুল (২২) কে পুলিশ আটক করেছে। সে জেলার কটিয়াদী উপজেলার করগাও গ্রামের দ্বীন ইসলামের ছেলে।

পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, হোসেনপুর কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরের হুজুর খানার তালা ভেঙ্গে সাউন্ড সিন্টেম যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। শনিবার সকাল বেলায় চুরির ঘটনা ঘটলে রবিবার(৩১/০৭/২২ইং) তারিখে মসজিদের মোয়াজ্জিম আব্দুল কাহের রতন বাদী হয়ে হোসেনপুর থানায় মামলা দায়ের করেন। প্রযুক্তিগত কৌশল অবলম্বন করে হোসেনপুর থানা পুলিশ কিশোরগঞ্জ সদর থানাধীন ফার্মের মোড় হতে আসামী নাজমুলকে আটক করে। আসামী নাজমুলের স্বীকারোক্তি অনুযায়ী ওই দিন ভোর রাতে অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ সদর থানার তারাপাশা (বয়লা) এলাকা হতে আসামীর ভাড়া বাসা হতে মসজিদের চোরই মালামাল উদ্ধার করে হোসেনপুর থানা পুলিশ। পুলিশের তৎপরতায় দ্রুত সময়ে আসামী গ্রেপ্তার করতে পারায় বিষয়টি জনমনে ব্যাপক প্রশংসনীয় হয়েছে।

হোসেনপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান টিটু জানান, সে পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে এর আগেও ঢাকা মহানগরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। চুরির ঘটনায় হোসেনপুর থানায় পেনাল কোড ৪৫৪/৩৮০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০১-০৮-২০২২খ্রি:। সোমবার আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত মুয়াজ্জিন গ্রেফতার

পাকুন্দিয়ায় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান

হোসেনপুরে নবাগত ওসির সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা

ইটনা হাওরে সবুজের সমারোহে ভরপুর আমনের মাঠ

কমলনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চান শাহিদা

পাকুন্দিয়ায় মাদক প্রতিরোধ ও ইভটিজিং বিরোধী সভা

কয়েক কোটি টাকার কৃষি যন্ত্রপাতি পেল কুলিয়ারচরের কৃষক-কৃষাণি

কমলনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রামগতিতে ঈদ-ই মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

হোসেনপুরে প্রভাষক দ্বীন ইসলাম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত