১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৩:২০ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রাজশাহী মহানগরীতে গাঁজা গাছ চাষি মিঠু গ্রেফতার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ২৪, ২০২৪ ১১:৫৯ অপরাহ্ণ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে মো. মিঠু মিয়া (৫২), নামের এক গাঁজার গাছ চাষিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৪ মার্চ) ভোর সোয়া ৫টায় রাজপাড়া থানার বুলনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার চাষের জমি থেকে ২৫টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

গ্রেফতার মো. মিঠু মিয়া (৫২), সে গাইবান্ধা জেলার সদর থানার কুপতালা এলাকার মৃত সাদা মিয়ার ছেলে। বর্তমানে সে মহানগরীর রাজপাড়া থানার বুলনপুর এলাকায বসবাস করে।

রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মো. জমিরুল ইসলাম।

তিনি জানান, রবিবার ভোর সোয়া ৫টায় মহানগর গোয়েন্দা পুলিশ জানতে পারে মহানগরীর রাজপাড়া থানার বুলনপুর এলাকায় এক ব্যক্তি গোপনে প্রাচীর দিয়ে ঘেরা জমিতে বিভিন্ন শাক-সবজি ও কলা গাছ চাষের পাশাপাশি গোপনে গাঁজার চাষাবাদ করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে গাঁজা চাষি মিঠুকে গ্রেফতার করে এসআই এসআই মো. আশরাফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। এসময় ২৫টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

এব্যাপারে গ্রেফতার গাঁজা গাছ চাষি মিঠুর বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিন সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

কমলনগরে মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর হামলা, আহত-১৬

চরকালকিনি ইউপি সাবেক চেয়ারম্যান আবুল বাশার আর নেই

সুবর্নচরে ভুয়া নথির বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা এবং মানববন্ধন

লক্ষ্মীপুরে হাউজ ওয়ারিং, ফ্যান ও ওয়াটার পাম্প মেরামত প্রশিক্ষণ

রামগঞ্জে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাইনবোর্ড লাগিয়ে সম্পত্তি দখল

কিশোরগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

রামগতিতে অতি জোয়ারে কৃষি ও মৎস্য সেক্টরের ক্ষয়ক্ষতি

কুলিয়ারচরে সিএনজি’র চাকা ফেটে ট্রাকের নিচে চালকের মৃত্যু আহত ৪

রামগঞ্জে ৫ দিনেও উদ্ধার হয়নি গৃহবধু মোহনা