২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:৫২ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগঞ্জে অর্থ আত্মসাৎ মামলায় প্রতারক নুরআলম জেলহাজতে

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ১৪, ২০২২ ৪:২১ অপরাহ্ণ

আবু তাহের, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে ৯লাখ ১০হাজার টাকা আত্মসাতের মামলায় মো. নুরআলম (৪৫)নামে এক প্রতারককে কারাগারে পাঠিয়েছেন লক্ষ্মীপুর চেম্বার জজ আদালত। ১৪ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (রামগঞ্জ) আমলী আদালতের বিচারক আনোয়ার উল কবির তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিবাদী মো. নুরআলম রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউপি’র বিষ্ণপুর ৪নং ওয়ার্ড (পাটায়ারী বাড়ির) মৃত আমিন উল্যাহর ছেলে। সে একজন চিহ্নিত প্রতারক। তার বিরুদ্ধে রামগঞ্জ উপজেলার বিভিন্ন মানুষের সাথে একাধিক প্রতারনার অভিযোগ রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী তৌহিদুল ইসলাম কবির কলেজে অধ্যয়নরত অবস্থায় বিবাদী নুরআলমের সাথে পরিচয় হয়। তারই সুবাদে বিবাদী নুরআলম বাদী তৌহিদুল ইসলাম কবিরের বাড়ীতে বিভিন্ন সময় আসা যাওয়া করায় তাদের মধ্যে একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠে।

পরবর্তীতে বিবাদী নুরআলম বাদীর সরলতার সুযোগ নিয়ে তাহার ব্যবসায়ের মূলধন বৃদ্ধি করার কথা বলে বিভিন্ন সময়ে ৯ লক্ষ ১০ হাজার টাকা নেয়। পরবর্তীতে তাহা পরিশোধ করবে বলে বাদী মো. তৌহিদুল ইসলাম কবিরকে বিভিন্নভাবে হয়রানি করতে থাকা। একসময় নুরআলম তার ব্যবসা প্রতিষ্ঠান ঘুটিয়ে আত্নগোপন করে।

পরবর্তীতে সে রামগঞ্জে আসলে সর্বশেষ ২০২২ সালের মার্চ মাসের ১৪ তারিখি বিভিন্ন সাক্ষীগণের উপস্থিতিতে তাহার সাথে বসলে সে ১৯ মার্চ টাকা পরিশোধ করবে বলে ৩০০টাকার নন জুডিশিয়াল স্টাম্পে অঙ্গীকার করে। কিন্তু টাকা পরিশোধ না করে উল্টো বাদী তৌহিদুল ইসলাম কবিরকে নানাভাবে হয়রানিসহ হুমকি ধমকি প্রদান করতে থাকে। পরবর্তীতে বাদী সাংবাদিক তৌহিদুল ইসলাম কবির নিরুপায় হয়ে আদালতের সরনাপন্ন হন।

রামগঞ্জে ডিলারসীপ ব্যবসায়ী মো. জুয়েল, সেলিম পাটোয়ারী, মো. মনোয়ার হোসেনসহ অনেকেই জানান, শেয়ার ব্যবসা বানিজ্যের কথা কথা বলে আমাদের কাছ থেকে প্রতারনা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

বাদীর আইনজীবী মো. খোরশেদ আলম জানান, বাদী মো. তৌহিদুল ইসলাম কবির মো. নুরআলমের কাছে ০৯ লক্ষ ১০হাজার টাকা পান। এ নিয়ে কয়েকবার বৈঠকে বসলেও তিনি টাকা দেননি। এ সংক্রান্ত মামলায় আদালতে হাজিরা ছিল। বাদী টাকা দিতে অপারগতা করায় বিজ্ঞ আদালত নুরআলমের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

তাড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

অষ্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

রামগঞ্জে বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B C P C) কক্সবাজার জেলা কমিটির আনুষ্ঠানিক অনুমোদন

নান্দাইলে প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

রামগতিতে চর রমিজ ইউনিয়ন বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

রামগতিতে ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

হোসেনপুরে সম্মেলন উপলক্ষে আ’ লীগের বর্ধিত সভা

আসম আব্দুর রব সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে পরীক্ষা সহায়ক সামগ্রী বিতরণ