১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:১৬ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে কিশোরী-কিশোরদের সাইকেল র‌্যালী

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ৩১, ২০২৫ ১২:১১ পূর্বাহ্ণ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে বাল্য বিয়ে ও যৌন হয়রানির প্রতিরোধ সচেতনতায় কিশোরী-কিশোরদের বাইসাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে “ভাংবো নিরবতা-রুখো নারী সহিংসতা” এই শ্লোগানে কিশোরী-কিশোর এর আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করির সহযোগিতায় পৌর আলেকজান্ডার বাজারে এ র‌্যালী অনুষ্ঠিত হয়।

এ সময় র‌্যালীটি আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন, রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, নিজেরা করির বিভাগীয় সমন্বয়ক খায়রুল ইসলাম, বিভাগীয় প্রশিক্ষক সবিতা তালুকদার, কেন্দ্রীয় সাংস্কৃতিক টিমের সমন্বয়ক বিভুতি রঞ্জন ও অঞ্চল সমন্বয়ক স্বপ্না বিশ্বাস।

আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দিদার হোসেন ও আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজ উদ্দিন, স্থানীয় ভুমিহীন নেতা সিদ্দিকুর রহমান, জয়শ্রী দাস, কিশোরী তমা দাস ও সুবর্ণা আক্তার প্রমুখ।

এসময় বক্তারা নারীর প্রতি সকল ধরণের সহিংসতা প্রতিরোধে সকলের জায়গা থেকে সচেতনার সহিত এগিয়ে আসার আহবান জানান।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে তুচ্ছ ঘটনায় রক্তাক্ত হামলা মামলা ও আইনি নির্যাতনের অভিযোগ

পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে: সেনাপ্রধান

রামগতিতে বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়নের উদ্বোধন

কমলনগর চর লরেঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন মাস্টার আর বেঁচে নেই

ইটনা উপজেলা ইউনিয়ন পরিষদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান

কুলিয়ারচরে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন

মদনে সুধী সমাজের সাথে মতবিনিময় করেছেন এমপি সাজ্জাদুল হাসান

কমলনগরে স্কুল সভাপতিকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও র‌্যালি

কমলনগরে হার্ভেস্টার মেশিনের ধাক্কায় শিশু নিহত

রামগতিতে মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন