৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:২৭ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ২৮, ২০২৩ ১১:৪৩ অপরাহ্ণ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুন:খনন (প্রথম পর্যায়, দ্বিতীয় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার অযোধ্যার খাল পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার চর রমিজ ইউনিয়নস্থ অযোধ্যার খাল পুন:খনন ৩.৭৫ কিলোমিটার প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে এ কাজের উদ্বোধন করেন।

জানা যায়, প্রকল্পে খননে ব্যায় ধরা হয়েছে ১ কোটি ১ লাখ টাকা। খালটি খননের মাধ্যমে এলাকাবাসী জলাবদ্ধতা নিরসন, কৃষি ভূমিতে সেচ ঠিক থাকবে। ফলে উন্নতি হবে অর্থনীতির ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ মুরাদ , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন ও চর রমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম দিদার।

এসময় আরো উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এম এম জাহাঙ্গীর, উপ-সহকারী প্রকৌশলী আ ম ম নইম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

বিএমএসএস’র রাজশাহী বিভাগীয় কমিটি ঘোষণা, সভাপতি পুলক- সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর

পাকুন্দিয়া প্রত্নতাত্ত্বিক খনন ও প্রত্নবস্তুর প্রদর্শনি

রামগতিতে সেনাবাহিনীর সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

কমলনগর ইউএনও’কে বিদায় সংবর্ধনা

রামগতিতে দুর্যোগে জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক প্রশিক্ষণ

রামগতিতে মুক্তিযোদ্ধার ঘর জবরদখল

কমলনগরে বিজয় চেয়ারম্যানের গলায় ফুলের মালা দিয়ে বরণ করে ফলাফল বাতিল চেয়ে মামলা

৪ মাসেও সৌদি প্রবাসীর লাশ দেশে আসেনি কমলনগরে স্বজনদের আহাজারি

রামগতিতে মুন হসপিটাল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

দৌলতখান প্রেস ক্লাবের কমিটি গঠন