২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৪:৩১ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

দৌলতখান প্রেস ক্লাবের কমিটি গঠন 

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ১৮, ২০২৪ ১১:৪৯ অপরাহ্ণ

মেহেদী হাসান শরীফ, দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখান প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৭ আগষ্ট)   প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সাবেক সিনিয়র সহ-সভাপতি দৈনিক মানবজমিন উপজেলা প্রতিনিধি মো. জাকির আলমকে সভাপতি ও সাবেক যুগ্ন সম্পাদক দৈনিক ইনকিলাব উপজেলা সংবাদদাতা মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সভায় দৈনিক খবর পত্রের নির্বাহী সম্পাদক মো. আকবর হোসেন কে উপদেষ্টা  মন্ডলীর সদস্য নির্বাচিত করা হয়

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন এফএনএস প্রতিনিধি এমএ খায়ের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক স্বদেশ বিচিত্রার প্রতিনিধি আবুহেনা মো. রিয়াজ কে সহ-সভাপতি, দৈনিক খবর পত্রের উপজেলা সংবাদদাতা মো. জহিরুল ইসলাম জহির কে যুগ্ন সম্পাদক, এশিয়ান টিভির রোমানুল ইসলাম কে সহ-সম্পাদক, দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক জুলু কে দপ্তর সম্পাদক,, দৈনিক বরিশাল বার্তার স্টাফ  রিপোর্টার  মো. রাকিব হোসেন কে কোষাধ্যক্ষ, দৈনিক মতবাদের মো. লোকমান হোসেন কে সাহিত্য ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত করা হয়।

কার্যকরি কমিটির সদস্য পদে দৈনিক যুগান্তর পত্রিকার  দৌলতখান প্রতিনিধি শম ফারুক, দৈনিক কাল বেলা প্রতিনিধি মো. গজনবী,  দৈনিক আমাদের সময় প্রতিনিধি মনিরুজ্জামান মহিন, দৈনিক পরিবর্তন পত্রিকার সাংবাদিক এমএ তাহের,  দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মেহেদী হাসান শরীফ, দৈনিক ৭১ সংবাদের মাহবুব মোর্শেদ কুট্রি।

সদস্য পদে ফিরোজ কিবরিয়া (রিপন) সংবাদ সারাবাংলা, মো. মামুন হাওলাদার বাংলা টিভি, তানভির মৃর্ধা মাইটিভি, আবদুর রব দৈনিক আজকাল, মো. হাসনাইন চ্যানেল এসকে নিয়ে কমিটি গঠন করা হয়।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে অভিনব কায়দায় মটর সাইকেল ও নগদ অর্থ ছিনতাই

রামগতিতে চুরির অপবাদে শিশু নির্যাতন

নান্দাইলে আজিজুল হক কল্যাণ স্ট্রাস্টের উদ্যোগে ২শতাধিক কম্বল বিতরণ

টেকনাফ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামগতিতে বিনম্র শ্রদ্ধায় নানান কর্মসূচীতে জাতীয় শোক দিবস পালিত

লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির পুর্নাঙ্গ কমিটি অনুমোদন, সভাপতি মাহমুদ, সাধারণ সম্পাদক আপলু

কমলনগরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা

জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা

কুলিয়ারচরে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত

কমলনগরে স্কুল পর্যায়ে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন