২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৯:৪৪ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতি ও কমলনগরে দুটি মিনি স্টেডিয়াম অনুমোদিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২৫, ২০২৫ ১১:১৯ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর ) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার এবং কমলনগর উপজলার চরজাঙ্গালিয়ায় দুটি মিনি স্টেডিয়ামের অনুমোদন করা হয়েছে। এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মো. রাকিব এর কর্মতৎপরতায় এ প্রকল্প দুটি অনুমোদিত হয়।

কিছুদিন আগে রামগতি উপজেলা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে ছাত্র অধিকার পরিষদের লক্ষ্মীপুর জেলা সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাকিব সহ অন্যান্য নেতৃবৃন্দ উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। ওই সময় এ বিষয়ে এনসিপি’র দক্ষিণাঞ্চলের সংগঠন মোহাম্মদ রাকিব এর সঙ্গে যোগাযোগ করেন তারা।

ছাত্রনেতা মোহাম্মদ রাকিব বিষয়টি নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে কথা বলেন এবং রামগতি ও কমলনগর উপজেলায় দুটি মিনি স্টেডিয়াম স্থাপনের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে বলে জানান। একই সঙ্গে রাকিব রামগতি উপজেলার বিভিন্ন মসজিদ সংস্কার ও রাস্তাঘাট মেরামতের বিষয়েও উপদেষ্টা আসিফ এর সাথে আলোচনা করেন।

এসিদ্ধান্ত বাস্তবায়িত হলে স্থানীয় তরুণ-যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীরা নতুন সুযোগ পাবে। পাশাপাশি মসজিদ-মাদরাসা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এলাকার সামগ্রিক অগ্রগতিকে আরও বেগবান করবে। ঢাকা কলেজের ছাত্র ও এনসিপি দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক মোহাম্মদ রাকিব এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি আরো জানান এলাকার জন্য শিক্ষা, ক্রিড়া, সংস্কৃতি, যোগাযোগ ক্ষেত্রে কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করব।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে ১২ টি মন্ডপে দুর্গাপুজার আয়োজন

রামগতিতে অবৈধ ইটভাটা বন্ধে অবহিতকরণ ও সমন্বয় সভা

কুশাখালীতে আইনের তোয়াক্কা না করে চলছে ফসলি জমির টপ সয়েল নিধন

অষ্টগ্রামে ‘জার্নার অব কান্ট্রি’ নামে নতুন অনলাইন পোর্টালের উদ্বোধন

কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহের উদ্বোধন

পত্নীতলায় জাতীয় আদিবাসী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কমলনগরে ভোট বর্জনের পক্ষে বিএনপি’র একাংশের লিফলেট বিতরণ

মহানগরীর শিরোইল ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে ২২জন জুয়ারীকে গ্রেফতার

পাকুন্দিয়ায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

চরকাদিরায় নদীভাঙা পরিবারকে উচ্ছেদের চেষ্টা,বসতঘর ভাঙচুর-লুটপাট