৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৯:৩৪ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি’র মিলন মেলা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ণ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: দীর্ঘ ১৬ বছর পর লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি ও সকল সহযোগী অংগ সংগঠন সমূহের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ হক্কানী জামে মসজিদ প্রাঙ্গণে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা কাজী আব্দুর রহমানের উদ্দ্যোগে ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবু কালামের সভাপতিত্বে এবং রায়পুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক জালাল উদ্দীন রানার সঞ্চালনায় মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু।

মিলন মেলায় বক্তব্য দানকালে রায়পুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার ছিল না। কেউ প্রতিবাদ করলে গুম, খুন না হয় কারাগারে বন্দি করে রাখা হতো। জাতীয় নির্বাচন থেকে স্থানীয় পর্যায়ের প্রতিটি নির্বাচনে কখনো রাতে বা কখনো দিনে ভোট চুরি করে বিনা ভোটে ক্ষমতা নিতো। তারা দূর্নীতি আর ক্ষমতার অপব্যবহার করে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাদের বিরুদ্ধে কেউ কথা বললে রাজাকার উপাধি দিয়ে তাদের উপরে হামলা করা হতো। তারা প্রশাসনকে দলীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করতো। তাদের কারণে দেশে খাদ্যদ্রব্যসহ সকল পণ্যের দাম বেড়েছে বহু গুন।

তিনি আরো বলেন অবৈধ খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ধ্বংস করে দেশ থেকে পালিয়েছে। বিএনপি’র নেতাকর্মীরা দেশের মানুষের পাশে থাকে, তারা কখনো জনগণকে ছেড়ে পালিয়ে যায় না।

এসময় বিএনপি ও সকল সহযোগী অংগ সংগঠন সমূহের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুরে জাতীয় ভোটার দিবস উদযাপন

কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা কর্মীদের কর্মবিরতি

দেশের রাজনীতিতে এখনও ষড়যন্ত্র চলছে; জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল

রামগতিতে চাঁদা দাবিকে কেন্দ্র করে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গচুর, আহত-৪

নান্দাইলে পিতার হত্যাকারীদের বিচারের দাবীতে কন্যার সাংবাদিক সম্মেলন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার যুবকের মর্মান্তিক মৃত্যু

কমলনগরে অবৈধ ব্রীজ ভেঙে দিলো উপজেলা প্রশাসন

নান্দাইলে মুক্তিযোদ্ধা পরিবারের জানমালের নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন

কমলনগরে নিয়োগ বিধির দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচী