১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৪:০৯ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

হোসেনপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ১৫, ২০২৩ ১১:২৫ অপরাহ্ণ

খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কিশোরগঞ্জের হোসেনপুরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন – ২০২৩ উদ্বোধন করা হয়েছে।”এক ডোজ এইচপিভি টিকা দিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” এ স্লোগানকে সামনে রেখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে রবিবার (১৫ অক্টোবর) সকালে পৌরসভার হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকোর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, উপজেলা শিক্ষা অফিসার মো. নূরুল ইসলাম ও হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্ৰ শীল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো জানান, মায়েদের মৃত্যুর একটি প্রধান কারণ হচ্ছে জরায়ুমুখ ক্যান্সার। এ টিকাদানের মাধ্যমে তাদের মৃত্যুঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা যাবে।পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে নবম শ্রেণিতে অধ্যায়নরত ছাত্রী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের মাঝে বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র এ মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে উনার সুস্বাস্থ্য কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেন তিনি ।

 

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবসে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

রামগতির লম্বাখালীর চরে কৃষি শ্রমিকের উপর হামলা আহত-২

রামগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

হোসেনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের নিয়ে পড়াশুনা মান উন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার

রামগতিতে উপজেলা ছাত্রদল সদস্য সচিব এর মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাড়াইলে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল এর আরটিসি কনফারেন্স অনুষ্ঠিত

রামগতিতে অবৈধ বালু ব্যবসায়ীদের দাপটে বন্ধ হচ্ছে স্কুল-কলেজ-মসজিদ-ডাকঘর

কিশোরগঞ্জ ফার্মাসিউটিক্যাল ম্যানেজার ফোরামের ইফতার পার্টি অনুষ্ঠিত

হোসেনপুরে সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি নৌকা বাইচ অনুষ্ঠিত