১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৮:২২ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

শিশু ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী শাহ আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ২১, ২০২৪ ১১:৪০ অপরাহ্ণ

খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদ-প্রাপ্ত আসামি শাহ আলমকে (২৬) কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার রাত পৌনে একটার দিকে শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

কিশোরগঞ্জে তিন বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত তিনি।

র‍্যাব সূত্র জানায়, কোটাবিরোধী আন্দোলনের সময় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যান মৃত্যুদ-প্রাপ্ত আসামি শাহ আলম। তার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় তাকে মৃত্যুদ-ের আদেশ দেন বিচারক। পরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। কোটাবিরোধী আন্দোলন চলাকালে তিনি কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যান। আসামি শাহ আলম কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার মৃত ফালু মিয়ার ছেলে।

র‍্যাবের কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের দলটি কিশোরগঞ্জ শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয় করা হয়।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

করিমগঞ্জে চিকিৎসক লাঞ্ছনার প্রতিবাদে ইটনায় মানববন্ধন

বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি চায় না: বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামিম

মোবাইল ফোন প্রয়োজনে এসএসসি ও এইচএসসি দুই শিক্ষার্থীর আত্মহত্যা

ইটনায় সোনালী ফসলে ভরা আমনের মাঠ মাড়াই ও কর্তনে ব্যস্ত কৃষক

রামগতিতে প্রধান শিক্ষকদের গ্রুপিং আর সহকারীদের দাপটে প্রাথমিক শিক্ষার বেহাল দশা

কমলনগরে সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজানের পূজামন্ডপ পরিদর্শন

রামগতিতে চাঁদা দাবিকে কেন্দ্র করে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গচুর, আহত-৪

কমলনগরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা

আরিয়ান মো. মাহিত এর কিন্ডাগার্টেন বৃত্তি লাভ

রামগঞ্জে অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার