২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১১:৫৫ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

হোসেনপুরে চালককে কুপিয়ে পিকআপ ছিনতাই: গাজীপুর থেকে উদ্ধার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ২৮, ২০২২ ১১:৩৬ অপরাহ্ণ

মো. জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে চালককে কুপিয়ে পিকআপ ছিনতাই হওয়ার ঘন্টা পর গাজীপুর থেকে পিকআপটি উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া পিকআপ থেকে ছিনতাইকারীদের ব্যবহৃত ফোনের সুত্রধরে পুলিশ এক ছিনতাইকারীকে কারাগারে প্রেরণ করেছেন। ছিনতাই কারীর নাম হযরত আলী (৪৫), সে উপজেলার চর পুমদী গ্রামের মৃত মালী হোসেনের ছেলে।

পুলিশ ও ভিকটিম জানায়; মঙ্গলবার কুমিল্লার দেবিদ্বার থানার ফুলতুলী গ্রামের মো. আল-আমীন নামের এক চালক পিকআপ গাড়ি দিয়ে (ঢাকা মেট্রো-ন-২১-১৬২১) ২ হাজার ২০৫টি ইঁদুর মারার ফাঁদ বিক্রির জন্য হোসেনপুর বাজারের উদ্দেশ্যে রওনা হয়। মালামালসহ ওই পিকআপ গাড়িটি কিশোরগঞ্জ হোসেনপুর সড়ক দিয়ে হোসেনপুর উপজেলার বর্শিকুড়া ব্রীজের কাছে আসা মাত্রই পূর্বে থেকে উৎ পেতে থাকা ৪/৫ জনের ছিনতাইকারী গাড়ির সামনে কলাগাছ ফেলে বুধবার মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে দরজার গ্লাস কুপিয়ে চালক ও তার সহকারীদের আহত করে পরনের কাপড় খোলে বিবস্ত্র করে তাদেরকে হাত-পা বেঁধে রাস্তার পাশে চিৎ করে ফেলে মালামালসহ পিকআপ গাড়ি, নগদ বিশ হাজার টাকা ও মোবাইলফোন ছিনতাই করে পালিয়ে যায়। পরে তাদের ডাক-চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে এসে চালক ও তার সহকারীদের উদ্ধার করে।

এ ঘটনায় গাড়ির চালক আল-আমিন মঙ্গলবার হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে প্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মাওনা চৌরাস্তা এলাকার ক্যাপ্টেন সিএনজি পাম্প সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশ থেকে ছিনতাই হওয়া গাড়িটি পুলিশ উদ্ধার করে। এ ছাড়াও ছিনতাই হওয়া মালামাল রামপুর-আশুতিয়া সড়কের রফিকুল ইসলামের বাড়ির অদুরে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দিলে ;সেখান থেকে পুলিশ মালামাল উদ্ধার করে মালিককে ফেরত দেয়।

মামলার তদন্ত কর্মকর্তা (আইয়ু) সহকারী পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানায় এ ঘটনায় হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১১/২৬/০১/২০২২ইং। ধারা ৪২৭, ৩৯৪ ও ৪১১।

হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক মো. জয়নাল আবেদীন এ ঘটনার বর্ণনা দিয়ে বলেন যে জায়গা থেকে পিকআপটি ছিনতাই হয়ে ছিল সেখানে এ রকমভাবে প্রায়ই ব্যাটারি চালিত অটো রিক্সা ও মোটরসাইকেল ছিনতাই হয়ে আসছিল। আমাদের কাছে অভিযোগ আছে সংঙ্গবদ্ধ ছিনতাইকারীরা এখানকার স্থানীয় ছিনতাইকারীদের সহায়তায় এখানে ছিনতাই গা ঢাকা দিয়ে অনত্র অবস্থান করত। এলাকার লোকজনের কাছে তারা গামের্ন্টসে চাকুরি করে বলে পরিচয় দিয়ে বাড়িতে বেড়াইতে আসতো। তিনি বলেন, ছিনতাইকারী হযরত একজন চিহিৃত মাদক ব্যবসায়ী সেইসাথে ডাকাতি করে আসাছল। রিমান্ডে এনে তাকে জিঞ্জাসাবাদ করলে বাকিদেরকে আইনের আওতায় আনা সম্ভব হবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্যাথলজি বিভাগ দীর্ঘ একযুগ পর চালু

রামগতিতে মহাপ্রভূ সেবাশ্রমে দূর্ধর্ষ চুরি

নান্দাইলে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

কিশোরগঞ্জের এমপি লিপির, শহীদ শেখ রাসেল এঁর ৫৯ তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি ও কেককাটা

রামগতিতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামগতিতে ধানের শীষ প্রতীকের ১ম নির্বাচনী উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত

রামগঞ্জে সংঘর্ষের ঘটনায় দুই শতাধিক বিএনপি’র নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

কমলনগর উপজেলা ছাত্রদলের নেতৃত্বে প্যানেল চেয়ারম্যান ও উদ্যোক্তার উপর হামলা

রামগঞ্জে পুলিশ বক্সের সংস্কার কাজের উদ্বোধন

সংশোধিত; রামগতিতে এমপি’র টিআর বরাদ্দের টাকা ভাগাভাগি নিয়ে ছাত্রলীগের দু-গ্রুুপে সংঘর্ষ