২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ২:৪৬ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

আমির ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন আলহাজ্ব এ. এম. জিয়াবুল সিআইপি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ২৮, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ণ

নুরুল হোসাইন, কক্সবাজার ব্যুরো চীফ: পবিত্র ঈদ-উল-আযাহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন টেকনাফের বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও আমির গ্রুপ এবং আমির ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব এ. এম. জিয়াবুল সিআইপি।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, সহমর্মিতা, ভালোবাসা ও মানবতার শিক্ষা দেয়। পবিত্র ঈদ-উল-আযাহার প্রকৃত তাৎপর্য আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আসুন আমরা সবাই মিলে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করি।

তিনি আরও বলেন, ঈদের শিক্ষা মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে। সমাজের বিত্তবানদের উচিত গরীব ও মেহনতি মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তাহলেই ঈদের আনন্দ হবে পরিপূর্ণ ও অর্থবহ।

টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার কৃতি সন্তান আলহাজ্ব এ. এম. জিয়াবুল সিআইপি দীর্ঘদিন ধরে মানবসেবা, সমাজকল্যাণ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। একজন দানশীল ও মানবিক ব্যক্তি হিসেবে তিনি সর্বমহলে সুপরিচিত। গরীব মানুষের সাহায্যে তিনি সবসময় আন্তরিক ভূমিকা পালন করে আসছেন।

তিনি দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, ভালোবাসা, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা গড়ে তুলতে পারি একটি সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ।

সবশেষে তিনি সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদ-উল-আযাহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি।

ঈদ মোবারক।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় কমিউনিটি সাপোর্ট গ্রুপ দ্বি-মাসিক সভা নিয়মিতকরণ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

কিশোরগঞ্জে গাঁজা সহ একজন কে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ

কমলনগর গর্ব সম্মাননা ও শিক্ষার্থী সংবর্ধণা

নান্দাইলে বিদ্যালয়ের পুকুর জোরপূর্বক দখলের অভিযোগ; সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক

কমলনগরে ডাকাতি মামলার ৪ আসামি গ্রেপ্তার

হোসেনপুরে যাকাত ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

পাকুন্দিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জনগনের ইচ্ছার প্রতিফলনই হবে আমার আগামীর নির্বাচন—এবিএম আশরাফ উদ্দিন নিজান

রামগতিতে জুলাই শহীদের নামে বৃক্ষ রোপণ