৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:১৪ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩যুগ ধরে সেবা দিয়ে যাচ্ছেন ২ সেবিকা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ২৪, ২০২১ ১২:৫১ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় প্রায় ৩ যুগ ধরে বিরতিহীন ভাবে সেবা দিয়ে যাচ্ছেন ২ জন সেবিকা সেলিনা আক্তার ও কুসুম পাইক।

এলাকাবাসি জানান এ হাসপাতালের ভর্তিকৃত রোগীদের অনেক বছর যাবত ৯ জন নার্স এর বিপরীতে সেবা কার্যক্রম পরিচালিত হতো ২জন নার্স দিয়ে। এই দুইজন নার্সই দিবা-রাত্রি বিরতিহীন ভাবে পুরো হাসপাতালের সেবা দিয়ে যাচ্ছেন।

বর্তমানে দুই দাপে কিছু সংখ্যক নার্স নিয়োগ দেওয়া হলেও এলাকবাসির আস্থা এ দুজনের প্রতি। এরা এলাকার মাটি ও মাসের সাথে মিশে গেছেন।

সেলিনা আক্তার ও কুসুম পাইক জানান আগে জনবল ছিলোনা তাই আমরা মানুষের জীবন রক্ষার্থে দিবা- রাত্রি সেবা দিচ্ছি। কিন্তু এখন আমাদের ডিউটি না থাকলে ও কিছু লোক বাসায় চলে আসেন, ফোন দেন আপা দয়া করে একটু আসেন। বিশেষ করে নরমাল ডেলিভারি ছোট সিজার, ও ডাক্তার স্যারেরা বড় সিজার করলে ও আমরা সহযোগি হিসেবে থাকি। যাক মানুষকে সব সময় সেবা দিতে পেরে নিজেদের কে ধন্য মনে করি। এক সময় বদলি এর চেষ্টা করে ও বদলি হতে পারিনি। এখন আমাদের সময় ও শেষ পর্যায়ে তাই জীবনের বাকি সময়টা রোগিদের সেবা করে ইহকালিন কল্যাণ ও পরকারিন মুক্তির আশা করি সষ্ট্রার কাছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা