১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৩:০৫ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক ও নগদ অর্থ বিতরন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ১৮, ২০২৬ ১০:৩০ অপরাহ্ণ

মো. নুর হোসেন, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে ইকরা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসায় ইফতার ও এতিম শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ ২০২৬ইং) উপজেলার চর লরেঞ্চ বাজার সংলগ্ন চর পাগলা গ্রামে ঐতিহ্যবাহী ‘ইকরা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা ও ইকরা সমাজ কল্যাণ পাঠাগারের’ উদ্যোগে শতাধিক এতিম শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি ও লক্ষ্মীপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল খায়ের, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, সাধারণ সম্পাদক মো. ফয়েজ, কমলনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা কাজী মুহাম্মদ ইউনুছ, সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান, চর বসু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সাংবাদিক কামরুল ইসলাম, নুর হোসেন, জামাল উদ্দিন, এডভোকেট ফখরুল ইসলাম, এডভোকেট এমরান হোসেন মুরাদ, মাস্টার হাফিজ উল্লাহ মানিক প্রমুখ।

অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা উপহার হিসেবে অর্ধশতাধিক এতিম শিক্ষার্থীসহ ১২০ জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ, নতুন পোশাক পাঞ্জাবি, লুঙ্গি, গেঞ্জি বিতরন করা হয়।

এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন সমাজের বিত্তবান গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী, শিক্ষক, সাংবাদিক, ও জনপ্রতিনিধিদের নিকট প্রতিষ্ঠানটির জন্য সার্বিক সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেন।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে দুর্নীতি প্রতিরোধে মতবিনিময়

হোসেনপুরে সাহেবের চর এলাকায় ড্রেজার ব্যবহারে মোবাইল কোর্ট

কিশোরগঞ্জ-৩ তাড়াইল-করিমগঞ্জ আসনে কঠিন সমীকরণে জাপা জয়ের পথের কাঁটা স্বতন্ত্র

কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক ও নগদ অর্থ বিতরন

অষ্টগ্রামে রামকৃষ্ণ গোসাঁইর আখড়ার ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত; সভাপতি বাদল, সম্পাদক দিলীপ

পরিবেশ সুরক্ষায় মিঠামইন হাওরে ৫০ কিলোমিটার স্কেটিং রাইড

কুলিয়ারচরে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতা সংবর্ধিত

রামগতিতে অবৈধ ৪৯ ইট ভাটায় অভিযান

কুলিয়ারচরে ডাকাতির প্রস্তুতি মামলা পুলিশের কথিত সোর্স গ্রেফতার

রামগতি ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রাথী উপজেলা আ’ লীগ সা: সম্পাদকের ভাতিজা