২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৯:৪৬ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে ইসলামী ব্যাংক এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ২৭, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ

মো. তৌহিদুল ইসলাম নয়ন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কর্তৃক আয়োজিত এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬ইং) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (হাজিরহাট) শাখার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও রামগতি-কমলনগর আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি।

অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহকসেবা, আমানত ও বিনিয়োগ কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় প্রধান অতিথি গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ইসলামী ব্যাংকের সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা