২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৬:০০ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১৬, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: প্রথম দাপের উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের কমলনগরে ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত অনলাইনে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সফিকুর রহমানের বরাবরে এ মনোনয়ন পত্র জমা দেন তারা।

উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান মাও খালেদ সাইফুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. বাবুল হোসেন, আওয়ামী লীগ নেতা আবদুর রহমান দিদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আহসান উল্যাহ হিরন ও সাবেক ভাইস চেয়ারম্যান নুরনবী চৌধুরী।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আলা উদ্দিন সবুজ, ছাত্র লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সালেহ উদ্দিন রাজু ও আবদুল্লাহ আল ইস্রাফিল। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার রক্সি, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাজেদা আক্তারের সুমি ও যুব মহিলা লীগের সভাপতি সাহাদা আক্তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন ।

উল্লেখ্য গত ২১ মার্চ প্রথম ধাপের ১৫২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। সেই আলোকে ১৫ই এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং যাচাই-বাছাই চলবে ১৭ই এপ্রিল পর্যন্ত। আর এই যাচাই-বাছাইয়ে যারা বাদ পড়বেন তারা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর আপিল করতে পারবেন ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত। আপিল নিষ্পত্তি ২১শে এপ্রিল আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২শে এপ্রিল। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৩শে এপ্রিল। প্রথম ধাপে নির্বাচন হওয়া এসব উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী ৮ই মে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত
সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের ইন্তেকাল

সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের ইন্তেকাল

কমলনগরে গরম ও তাপদাহে পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করেন জামায়াত

কমিশন ছাড়া কাজ হয় না কুলিয়ারচর সাব রেজিস্ট্রার অফিসে

পাকুন্দিয়ায় অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও বাল্কহেড জব্দ, গ্রেপ্তার ৬

কুলিয়ারচরে অসচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের বাড়িতে বীর নিবাস নির্মাণ শুভ উদ্বোধন

কিশোরগঞ্জে শহীদ ইয়াকুব আলী দিবস পালিত

কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ পালিত

কমলনগরে আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার আয়োজন

লক্ষ্মীপুরে শিশু সন্তানকে জবাই করে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা, আটক মা

কমলনগরে সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজানের পূজামন্ডপ পরিদর্শন