২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ সন্ধ্যা ৭:৪৪ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে চর লরেঞ্চ ইউনিয়ন বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ১৩, ২০২৫ ১১:৪৩ অপরাহ্ণ

সাম্প্রতিক স্বদেশ ডেক্স: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন লক্ষ্য রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৩নং চর লরেঞ্চ ইউনিয়ন বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর ২০২৫খ্রি.) বিকেল ৩ ঘটিকায় ৩নং চর লরেন্স ইউনিয়নের ১নং ওয়ার্ডের মো. জসিম উদ্দিন চৌধুরী বাড়ির দরজায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

চর লরেঞ্চ ইউনিয়ন বিএনপি’র সভাপতি মীর শিব্বির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির সহ-শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।

চর লরেঞ্চ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নুর আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলনগর উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম. দিদার হোসেন।

অন্যান্যের মাঝে উপস্থিত কমলনগর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব গোলাম কাদের, সাবেক ৩নং চর লরেন্স ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ডা. মামুনুর রশীদ, ৩নং চর লরেঞ্চ ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন চৌধুরী, উপজেলা মহিলা দলের সভাপতি হোসনেয়ারা বাশার, সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, উপজেলা মহিলা দলের সহ-সভাপতি রাবেয়া আক্তার হাসি, উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা ইউসুফ পাটওয়ারী, সদস্য সচিব আবু সায়েদ দোলন যুগ্ম, আহবায়ক এড. আমজাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন সেলিম, সদস্য সচিব গিয়াস উদ্দিন মাহমুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেন সাজু, সদস্য সচিব জাফর আহমেদ ভূঁইয়াসহ প্রমূখ।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে হিউম্যান এইডের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

রামগতিতে ব্যারিস্টার সোহেলের বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনায় মামলা

হোসেনপুরে ধানের মূল্য প্রতি কেজি ৪০টাকার দাবীতে মানববন্ধন

লক্ষ্মীপুর-৪ মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি’র মনোনীত প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান

হোসেনপুরে বাজার মনিটরিং ও যানযট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণ

পত্নীতলায় পুলিশের পক্ষ থেকে ঘর উপহার পেয়ে আবেগ আপ্লুত শিল্পি

রামগঞ্জে মাদ্রাসা ভবন নিলাম নিয়ে সভাপতি ও প্রিন্সিপালের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

কমলনগরে স্কুল ছাত্রী কে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

রামগতিতে অবৈধ ইটভাটার ছড়াছড়ি

কমলনগরে আর্থিক অনুদানের চেক হস্তান্তর