৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১:১৭ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে ট্রাক্টর ট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ১৫, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাক্টর ট্রলির চাপায় মো. মিরাজ হোসেন (২২) নামে এক চটপটি বিক্রেতার মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের তোরাবগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মিরাজ উপজেলার ফলকন ইউনিয়নের লুধুয়া এলাকার বাগা বাড়ীর আজাদ উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান তোরাবগঞ্জ এলাকা থেকে ড্রাইভার কবির হোসেন ট্রাক্টর ট্রলিতে গাছের গুড়ি বোঝায় করে করইতলা এলাকায় ব্রিকফিল্ডে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা চটপটি বিক্রেতা মিরাজ তার অটোরিকশা নিয়ে ঘটনাস্থলে পৌছলে ট্রাক্টর ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক্টর চালক কবির হোসেন পলাতক রয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

নান্দাইলে সাংবাদিকদের সাথে নির্বাহী অফিসারের প্রেস ব্রিফিং

নান্দাইলে জয় বাংলা মৌলভী আব্দুল মজিদ খানের কুলখানি অনুষ্ঠিত

রামগতিতে প্রধান শিক্ষকদের গ্রুপিং আর সহকারীদের দাপটে প্রাথমিক শিক্ষার বেহাল দশা

রাসেলস ভাইপার ভেবে অন্য সাপ মারলেন মাঝি

কমলনগরে মেঘনার তীর রক্ষাবাঁধ দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

অষ্টগ্রামে বেকার যুবক ও যুব মহিলাদের অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ উদ্বোধন

কাপ্তাই হ্রদে আটকে পড়া ২০ পর্যটকদের উদ্ধার করলো রাঙ্গামাটি জেলা পুলিশ

পাকুন্দিয়ায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কমলনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

রামগতিতে চাঁদা দাবিকে কেন্দ্র করে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গচুর, আহত-৪