১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সন্ধ্যা ৭:৫৩ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে যুবক অপহরণ, ১৬ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ১, ২০২৩ ১১:৪৮ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ডিবি পরিচয়ে লক্ষ্মীপুরের কমলনগরের ইব্রাহিম শামিম (৩৬) নামে এক যুবককে অপহরণ করা হয়েছে। শনিবার রাতে লক্ষ্মীপুর শহর থেকে তাকে অপহরণ করা হয়। এ সময় তার পরিবারের কাছে ১৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করছেন অপহরণকারীরা। এ ঘটনায় ইব্রাহিমের ছোট ভাই দেলোয়ার হোসেন লক্ষ্মীপুর সদর থানায় একটি অভিযোগ দেন। অপহৃত ইব্রাহিম উপজেলার চরমার্টিন ইউনিয়নের মৃত ইসমাইল হোসেন ছেলে এবং স্থানীয় মুন্সিরহাট বাজারের বিকাশ এজেন্ট।

অভিযোগ সূত্রে জানা যায়, ইব্রাহিম শনিবার দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল যোগে লক্ষ্মীপুরে যায়। রাত আনুমনিক ৮টার দিকে ইব্রাহিম তার ছোট ভাই দেলোয়ারের মুঠোফোনের কল দিয়ে বলে তাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে নোয়াখালী নেওয়া হচ্ছে। এর পর ইব্রাহিমের ব্যবহৃত মোবাইল নাম্বার থেকে তাদের পার্শ্ববর্তী হানিফের মোবাইলে কল দিয়ে ১৬ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা।

ইব্রাহিমের ছোট ভাই মো. দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমি লক্ষ্মীপুর সদর থানায় অভিযোগ দেই। অভিযোগের পর পুলিশ নোয়াখালী সদর থানাকে তারা অবহিত করেন। আমি এখন নোয়াখালী সদর থানায় আছি। পুলিশ উদ্ধারের চেষ্টা করছে।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা লক্ষ্মীপুর সদর থানার সাব- ইন্সপেক্টর অনোবিক চাকমা বলেন, এঘটনায় একটি অভিযোগ হয়েছে। ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুরে অস্ত্র ও মাদক সহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

রামগতিতে শিশু ধর্ষণ চেষ্টার শাস্তি ছয় বেত, অভিযুক্ত গ্রামছাড়া

পাকুন্দিয়ায় ২৬টি বাজারে নৈশপ্রহরীদের সাথে পুলিশের মতবিনিময় ও রিফ্লেক্টিং ভেষ্ট প্রদান

পাকুন্দিয়ায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কমলনগরে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কুলিয়ারচরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

পাকুন্দিয়ায় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার-২

পাকুন্দিয়ায় ভাইস চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহের উদ্বোধন

রামগতিতে প্রধান শিক্ষকদের গ্রুপিং আর সহকারীদের দাপটে প্রাথমিক শিক্ষার বেহাল দশা