১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সন্ধ্যা ৭:৫৫ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে তফসিল ঘোষণার পরে নিজ হাতে ব্যানার অপসারণ করলেন জামায়াত প্রার্থী

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ১৪, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন. রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনের নির্দেশনা ও আইন মেনে প্রচারণা সামগ্রী অপসারণের দৃষ্টান্ত স্থাপন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী। তফসিল ঘোষণার পর তিনি নিজ হাতে বিভিন্ন স্থানে লাগানো ব্যানার ও ফেস্টুন অপসারণ করেন।

শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫ ) বিকেলে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় প্রার্থী নিজে উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্যানার খুলে ফেলেন। এ সময় তিনি বলেন, “আইনের প্রতি শ্রদ্ধা রেখে ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে আমরা স্বেচ্ছায় সব ধরনের প্রচারণা সামগ্রী অপসারণ করেছি।”

তিনি আরও জানান, নির্বাচনী আচরণবিধি মেনে চলাই জামায়াতে ইসলামের রাজনীতির মূল আদর্শ। অন্য প্রার্থী ও দলগুলোকেও আইন মেনে প্রচারণা পরিচালনার আহ্বান জানান তিনি।

স্থানীয়রা জানান, তফসিল ঘোষণার আগেই এমন উদ্যোগ প্রশংসনীয় এবং এতে নির্বাচনী এলাকায় ইতিবাচক বার্তা পৌঁছেছে। অনেকেই এই উদ্যোগকে দায়িত্বশীল রাজনীতির উদাহরণ হিসেবে দেখছেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

কিশোরগঞ্জে দরিদ্র ভ্যানচালকের বসতবাড়ীতে হামলা-ভাঙচুর ও লুটপাটসহ গৃহবধুকে নির্যাতন

নান্দাইলে জয় বাংলা মৌলভী আব্দুল মজিদ খানের কুলখানি অনুষ্ঠিত

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) জামায়াত প্রার্থী এ আর হাফিজ উল্যাহ’র নির্বাচনী ইশতেহার

কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে জেএসডি’র ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লক্ষ্মীপুর জাতীয় ইমাম সমিতির জেলা কমিটি গঠন

ফিলিস্তিনের মুক্তির দাবিতে রাবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নতুন বই পেয়ে খুশি পাকুন্দিয়ার প্রাথমিকের শিক্ষার্থীরা

উপ-সম্পাদকীয়: এসপি’র বাংলোয় বাক প্রতিবন্ধী বোবা’দের নিয়ে ইফতার

পত্নীতলায় ৪ ইউপিতে পুনঃভোট গ্রহণে বিজয়ী হলেন যারা