২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:১৩ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ১৫, ২০২৪ ১০:১৬ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে মো. সিমুল (৩০) নামে হাত-পা বাধা অবস্থায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার চরফলকন ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের পল্লী সিকিৎসক সুজনের বাড়ির পিছন থেকে এ লাশ উদ্ধার করা হয়। সিমুল ওই এলাকার মোতাচ্ছিন বাঘার ছেলে।

সিমুলের বড় ভাই মো. মুনছুর জানান, ভোররাতে সিমুল সাহরি খেয়ে বের হয়ে আর ফিরেনি। সকালে তার ঝুলন্ত লাশ দেখে লোকজন আমাদের খবর দেয়। তার হাত-পা ও মুখ বাঁধা এবং পা মাটির সাথে লাগানো রয়েছে। সিমুলের শ্বশুর বাড়ির লোকজনের সাথে দ্বন্দ্ব চলছে। সম্প্রতি তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে বলেও তিনি আরো বলেন।

চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন বাঘা বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। সিমুল খুব সহজ সরল প্রকৃতির লোক ছিলো। শুনেছি সিমুলের শ্বশুর পক্ষের লোজনের সাথে তার দ্বন্দ্ব ছিলো। আশা করছি পুলিশ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করবেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবদুল জলিল বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে যে কেউ তাকে হত্যা করে লাশ গাছের ঝুলিয়ে রেখেছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্টের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতি ও কমলনগর বিএনপি’র কমিটি গঠন

কুলিয়ারচরে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

কুলিয়ারচরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় আনন্দ মিছিলে বিএনপি নেতার মৃত্যু

কমলনগরে ধর্ষণের মিথ্যা মামলায় কলেজ ছাত্র কারাগারে, প্রতিবাদে মানববন্ধন

পত্নীতলায় আরকোর পরিবেশগত বিপদসমুহ বন্ধে করনীয় শীর্ষক আলোচনা সভা

কলকাতায় পাঁচ শিক্ষিকার আত্মহত্যা

কলকাতায় পাঁচ শিক্ষিকার আত্মহত্যা

লক্ষ্মীপুরে বিএনপি’র সন্ত্রাসী হামলায় মসজিদের ইমাম নিহত

চরকাদিরায় নদীভাঙা পরিবারকে উচ্ছেদের চেষ্টা,বসতঘর ভাঙচুর-লুটপাট

কুলিয়ারচরে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ পালিত