৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১২:১০ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে স্থানীয় সাংসদ প্রতিনিধি হলেন মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ১১, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের নির্বাচিত স্থানীয় সংসদ সদস্য মো. আবদুল্লাহ আল মামুন এর কমলনগরের রাজনৈতিক প্রতিনিধি হলেন যুবলীগের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী।

শুক্রবার রাতে সাংসদ মোহাম্মদ আবদুল্লাহ (আল মামুন)’র অফিসিয়াল প্যাডে স্বাক্ষরিত একটি চিঠি সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ি পড়ে। চিঠিতে উল্লেখ করা হয়, কমলনগর উপজেলার রাষ্ট্রের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সাধারণ মানুষকে অবহিত করণ, দলীয় কার্যক্রমকে সুসংগঠিত এবং গতিশীল করার লক্ষ্যে ১০ মে ২০২৪ থেকে আগামী ৫ বছরের জন্য এ দায়িত্ব প্রদান করা হয়। এছাড়াও মোহাম্মদ আবদুল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুলিপি প্রদান করে অবিহিত করেন।

মেজবাহ্ আহমেদ বাপ্পী বলেন, মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ (আল মামুন) লক্ষ্মীপুর-৪ কমলনগর উপজেলার জন্য রাজনৈতিক কার্যক্রম গতিশীল, প্রশাসনিক এবং সরকারের উন্নয়নমুলক কর্মকান্ড প্রচার-প্রচারণা জন্য এ দায়িত্ব দেন। জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে এমপি মহোদয় তার ওপর যে দায়িত্ব দিয়েছেন তা সঠিকভাবে পালন করতে উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি ।

মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি ২০২৪ সালে কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। এ বছর ৮ মে প্রথম দাপের নির্বাচনে তিনি সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুরে নবাগত ওসির সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা

কমলনগরে জারিরদোনা খালের উচ্ছেদ অভিযান শুরু

পাকুন্দিয়া প্রত্নতাত্ত্বিক খনন ও প্রত্নবস্তুর প্রদর্শনি

পাকুন্দিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল স্কুল ছাত্রের

পাকুন্দিয়ায় ৩৭ হাজার ১শত ১০ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে

নান্দাইলে আবাদি জমিতে ইটখলা স্থাপনে এমপি তুহিনের উৎকন্ঠা ॥ থানায় অভিযোগ দায়ের

নান্দাইল সাংবাদিক সমিতির উদ্দ্যোগে এমপি তুহিনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

বিএডিসি বীজ আলুর ন্যায্য মূল্যের দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

রামগঞ্জে নব নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহন

কমলনগরে সুধীজনের সাথে পুলিশ সুপারের মতবিনিময়