১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১:১৪ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে ২৬ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ১৯, ২০২১ ১২:২৩ পূর্বাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি ভূমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা ১৬টি কাঁচা ও আধাপাকা দোকানঘর বুলড্রেজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে চরলরেন্স পূর্ব বাজারের ভূমি অফিসের সামনের এসব স্থাপনা অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়। এর আগে একাধিকবার নোটিশ করে এ অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় উপজেলা ভূমি অফিস। অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় এ উচ্ছেদ অভিযান করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমশিনার (ভূমি) পুদম পুষ্প চাকমা।

এসময় উপস্থিত ছিলেন হাজিরহাট ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা আবুল কাশেম ও চরলরেন্স ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী।

হাজিরহাট ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলা ভূমি অফিস ও চরলরেন্স ভূমি অফিস নির্মাণের কাজ চলছে। উপজেলা ভূমি অফিসের নিরাপত্তার স্বার্থে সীমানা প্রচীর নির্মাণ করার জন্য ওই বাজারের প্রায় ১৬-১৭টি ঘরের সকলএকসনা বন্দোবস্ত বাতিল করে প্রশাসন। তাদের দোকানঘর সরিয়ে নেওয়ার জন্য নোটিশ করা হয়েছে। কিন্তু দোকান মালিকরা নোটিশ অমান্য করে তাদের ব্যবসা চালিয়ে যাওয়ায় উপজেলা ভূমি অফিস অভিযান চালায়।

এদিকে এক দোকান মালিক আবুল কাশেম মাস্টার অভিযোগ করে বলেন, আমরা সরকারের থেকে বন্দোবস্ত নিয়ে ব্যবসা করছি। এ দোকানঘরগুলোর উচ্ছেদের নোটিশ পাওয়ার পর জজকোর্টে মামলা করি। এ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে একটি রিটও চলমান। কিন্তু এরপরেও উচ্ছেদ করা হচ্ছে।

এ বিষয়ে সহকারি কমশিনার (ভূমি) কর্মকর্তা পুদম পুষ্প চাকমাকে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে একই দিনে দুই সাংবাদিকের মোটরসাইকেল চুরি

রাজশাহী নগরীতে তরুণী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

নান্দাইলে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রামগতির মেঘনা নদীতে ৭-২৮ অক্টোবর ইলিশ আহরণ নিষিদ্ধ

কমলনগরে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন

ঢাকাস্থ রামগতি উপজেলা সমিতির নির্বাচনে মিজান-মাসুদ-জুয়েল প্যানেলের বিজয়

কিশোরগঞ্জে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ

রামগতিতে জোরপূর্বক দখলকৃত জমির মাটি বিক্রি করে কোটিপতি ড. সারু

নান্দাইলে ২য় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ॥ আসামী গ্রেফতার

পত্নীতলায় পুলিশের পক্ষ থেকে ঘর উপহার পেয়ে আবেগ আপ্লুত শিল্পি