২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৯:১৪ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জ আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি পালন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ১০, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ

খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে জামায়াত, বিএনপির হরতাল,অবরোধ, নৈরাজ্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে।

দুপুরে জেলা শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এই অবস্থার কর্মসূচি পালন করেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ কর্মসূচির নেতৃত্ব দেন সাবেক রাষ্ট্রপতির মেজো ছেলে রাসেল আহমেদ তুহিন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুস ছাওার, সাবেক জিএস লেলিন রায়হান শুভ্র শাহীন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামরুল ইসলাম উজ্জ্বল,জেলা যুব মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি নাদিরা আক্তার, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান অনিক, যশোদল ইউনিয়নে চেয়ারম্যান এমতিয়াজ সুলতান রাজন প্রমুখ।

একই সময় গুরুদয়াল সরকারি কলেজে বিক্ষোভ মিছিল করেন জেলা ছাত্রলীগ। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন , জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান। মিছিলটি কলেজ প্রাঙ্গন প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সাবেক রাষ্ট্রপতির মেজো ছেলে রাসেল আহমেদ তুহিন বলেন, বর্তমানে সারাদেশে জামায়াত বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে আমরা আওয়ামী লীগসহ সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীরা মাঠে কাজ করছি।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে পলিসেডে সবজি উৎপাদন প্রদর্শনীর কৃষক মাঠ দিবস পালিত

লক্ষ্মীপুরে সাংসদের সাথে হিন্দু সম্প্রদায়ের মতবিনিময়

রামগঞ্জে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে কর কমিশনারকে অবাঞ্চিত ঘোষণা

হোসেনপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার

পাকুন্দিয়ায় পূর্ব বিরোধের জেরে বসতঘরে আগুন, থানায় অভিযোগ

রশিদাবাদ ইউপি’র সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ইটনায় ইবনে সিনার আরটিসি কনফারেন্স অনুষ্ঠিত

রামগতিতে ভুলুয়া নদীর ভাঙনে নিঃস্ব কয়েক হাজার পরিবার, বাঁধের দাবীতে মানববন্ধন

কমলনগরে শ্বশুরবাড়ির পাশে সয়াবিন ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের কক্সবাজার জেলা কমিটি অনুমোদন