২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৯:১৫ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে ৯হাজার লিটার ডিজেল নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যমুনা তেলের গাড়ি খাদে

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ৮, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর মহাসড়কে ৯ হাজার লিটার ডিজেল নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটি ভেঙে যমুনা তেলের গাড়ি খাদে পড়ে যায়।

সোমবার (৭ জুলাই ২০২৫) বিকেল আনুমানিক ৪টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের দক্ষিণ দিকে কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. জাকির হোসেন জানান, কিশোরগঞ্জগামী যমুনা তেলের গাড়িটি ভৈরবগামী রাস্তার উল্টো দিকে থাকা একটি অটোরিকশা বাঁচাতে গিয়ে বিদ্যুতের খুটি ভেঙে খাদে পড়ে যায়। তিনি বলেন এ ঘটনায় গাড়িতে থাকা ড্রাইভারসহ দুই জন লোককে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

তেলের গাড়ির ড্রাইভার নাঈম (৩৫) জানান, হঠাৎ করে একটি অটোরিকশা রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে পড়লে সেটি বাঁচাতে গিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে তার হাতের বিভিন্ন জায়গায় ব্যাথা পায়। পরে নিকটস্থ চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। তবে

গাড়িতে থাকা যমুনা তেলের নেত্রকোনা পাম্প ম্যানেজার মো. জাহাঙ্গীর জানান, দুর্ঘটনায় কবলিত গাড়িটিতে ৯হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) ছিলো। সবগুলো তেলই স্থানীয়রা লুট করে নিয়ে গেছে। এখন গাড়িতে কোনো তেলই নেই।

কুলিয়ারচর আবাসিক প্রকৌশলী মো. শহিদুজ্জামান সেলিম জানান, ভৈরব থেকে আসা ৩৩ কেবি ও ১১ কেবি বিদ্যুৎ লাইনের ১২ মিটার খুটিটি তেলের গাড়ির ধাক্কায় নিচের অংশ ভেঙে আলাদা হয়ে গেছে। যার ফলে আনুমানিক ১ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম জানান ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে এসে চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তেলের লড়ি (নেত্রকোনা-ঢ ৪১-০০২৬) মালিকের সাথে কথা হয়েছে তিনি ঘটনাস্থলে প্রতিনিধি পাঠাচ্ছেন বলে জানিয়েছেন। এসআই বলেন খাদ থেকে গাড়িটি উদ্ধার করা হচ্ছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে তেল লুট হওয়ার বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান তিনি।

এ ঘটনায় কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়কে যেন কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য পুলিশ অবস্থান করছেন বলে জানান তিনি।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরে জুলাই শহিদ ইফতি আব্দুল্লাহ’র কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত

ইটনায় আশ্রয় কেন্দ্রে সন্তান প্রসব; নাম রাখা হয় বন্যা

রামগতিতে গণমূখী সাহসী পদক্ষেপ গণগোরস্থান নির্মাণ

পাকুন্দিয়ায় ভয়াবহ অগ্নিকান্ড একটি দোকান পড়ে ছাই

রামগতিতে জেএসডি’র জনসভায় পথে পথে বাঁধা, হামলা, ১০ বাস ভাংচুর, আহত ১৩, গুলিবিদ্ধ-১

রামগতিতে প্রবাসীর দোকান ভিটি দখলের অভিযোগ

বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ

কুলিয়ারচরে বাস-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

নান্দাইলে নিরীহ পরিবারের জায়গা ও মালামাল উদ্ধারের দাবীতে সাংবাদিক সম্মেলন

কমলনগরে শফিউল বারী বাবুর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া